advertisement

ফুচকা খেতে গিয়ে চিৎকার নেহা কক্করের! পেটে নাকি লাথি মারছে বাচ্চা ! ভাইরাল ভিডিও

Last Updated:

নেহার এবারের বাড়াবাড়ি রকমের কাণ্ড দেখে বিরক্ত নেটিজেনরা। কমেন্টে সকলেই নেহার সমালোচনা করেছেন।

#মুম্বই: নেহা কক্কর। বলিউডের জনপ্রিয় গায়িকা। সেই সঙ্গে নেহা কিন্তু ড্রামা কুইন। নিজের বিয়ে নিয়েও ড্রামা করে ফেলতে পারেন একমাত্র তিনি। কিছুদিন আগেই পঞ্জাবের গায়ক রোহনপ্রীত সিংকে বিয়ে করেছেন নেহা। কিন্তু বিয়ের আগে তিনি এমন পোস্টার তৈরি করেছিলেন যে সকলে বুঝতেই পারেননি যে বিয়েটা সত্যিই হচ্ছে কিনা। কারণ এর কয়েক মাস আগেই আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ের মিথ্যে খবর প্রচার করে মিউজিক ভিডিও লঞ্চ করেছিলেন তিনি। তবে এবার তিনি যা করেছেন, তা সব থেকে সেরা।
advertisement
advertisement
প্রেগন্যান্সির ভুয়ো খবর ছড়িয়ে তিনি ফের লঞ্চ করেছেন একটি মিউজিক ভিডিও। অ্যালবামটির নাম ‘খেয়াল রকখা কর’ । এই গানের মুক্তি নিয়ে এর আগে চর্চা হয়েছে প্রচুর । সেই শ্যুটের একটি মজার ভিডিও শেয়ার করেছেন নেহা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন তিনি। পাশে রয়েছেন স্বামী রোহন। হঠাৎ নেহা চিৎকার করে উঠলেন, " আহ কিক মারা!" মানে পেটের সন্তান লাথি মারছে। সঙ্গে সঙ্গে নেহার পেটে হাত রাখলেন রোহন। ফুচকা ওয়ালা তো অবাক ! তিনি সবে বলছিলেন, নেহাজি আমার দোকানের ফুচকা খাচ্ছেন... কথা বন্ধ হয়ে গেল সবার। হাসতে শুরু করলেন নেহা। সকলে ভেবেই বসেছিল সত্যিই প্রেগন্যান্ট নেহা।
advertisement
নেহা সব সময় নিজের জীবন নিয়ে মজা করেন। এবং তারপর গানের অ্যালবাম লঞ্চ করেন। তবে নেহার এবারের বাড়াবাড়ি রকমের কাণ্ড দেখে বিরক্ত নেটিজেনরা। কমেন্টে সকলেই নেহার সমালোচনা করেছেন। এভাবে জীবন নিয়ে নাটক করতে বারণ করেছেন তাঁকে। তবে সে কথা নেহা শুনলে তবে না। দেখা যাক তিনি এবার সত্যিই কবে মা হন ! সে সময় আবার নতুন কি নাটক আছে তা তো নেহাই জানেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফুচকা খেতে গিয়ে চিৎকার নেহা কক্করের! পেটে নাকি লাথি মারছে বাচ্চা ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও ! ভাইরাল ভিডিও
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও !
  • লাহোরের মাঠে কমেডি !

  • পিএসএলের ম্যাচে উড়ে গেলেন গ্রাউন্ডসম্যানরা

  • প্রবল হাওয়ার দাপটে হিমশিম মাঠকর্মীরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement