advertisement

Karan Deol Wedding: ছেলে করণের বিয়েতে 'খুশি নন' মা! সানি দেওলের স্ত্রী পূজার ছবি ঘিরে তোলপাড়

Last Updated:

Karan Deol Wedding: এই বিয়েতে নাকি খুশি নন সানির স্ত্রী পূজা দেওল? ব্যাপারটা ঠিক কী? জানুন

নবদম্পতির সঙ্গে সানি ও পূজা দেওল
নবদম্পতির সঙ্গে সানি ও পূজা দেওল
মুম্বই: সোশ্যাল মিডিয়া খুললেই গত কয়েকদিন ধরে শুধুই করণ দেওল ও দৃশা আচার্যর বিয়ের ছবি ঘুরছে। সানি দেওলের ছেলে করণের বিয়ে ঘিরে সম্প্রতি চাঁদের হাট বসেছিল মুম্বইয়ের পাঁচতারা হোটেলে। কিন্তু এই বিয়েতে নাকি খুশি নন সানির স্ত্রী পূজা দেওল? অন্তত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বক্তব্য তেমনই। কারণ, বিয়ে ও রিসেপশনের ছবিতে পূজা দেওলের মুখের অভিব্যক্তি।
ব্যাপারটা ঠিক কী? ১৮ জুন দীর্ঘদিনের বান্ধবী দৃশার সঙ্গে বিয়ে করেছেন সানি দেওলের ছেলে করণ দেওল। বিয়ের পর করণ ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবি পোস্ট করেছেন সানিও। রিসেপশনেরও বহু ছবি নেটপাড়ায় ভাইরাল হয়েছে। ছোট ছেলে রাজভীর, স্ত্রী পূজার সঙ্গে সানি দেওলকে দেখা গিয়েছে নবদম্পতিকে আশীর্বাদ করতে।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

advertisement
আরও পড়ুন: চোখ ফুলে ঢোল সলমানের, করণের রিসেপশনে তাকাতেই পারছেন না! হল কী? দেখুন ভিডিও
সেই ছবি দেখেই অনেকের বক্তব্য, ‘পূজা দেওল কি খুশি নন?’। আরেক ইউজার লিখেছেন, ‘ছবি দেখে মনে হচ্ছে তিনি একেবারেই খুশি নন।’ ছবিতে পূজা দেওলের মুখের অভিব্যক্তি দেখে অনেকেরই মত, হয়তো খুব একটা খুশি হননি সানির স্ত্রী। ফলে ছবি নিমেষে ভাইরাল হয়েছে ও মিম তৈরি হতেও সময় লাগেনি। করণের স্ত্রী দৃশা চলচ্চিত্র নির্মাতা বিমল রায়ের নাতনি।
advertisement
. .
আরও পড়ুন: ফ্যামিলি ম্যান করার জন্য কত টাকা পেয়েছেন মনোজ বাজপেয়ী? শাহরুখ-সলমানকে টেনে বিস্ফোরক দাবি অভিনেতার
১৮ জুন রবিবার, মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে ধুমধাম করে বিয়ে সারলেন সানি দেওলের ছেলে করণ দেওল ৷ দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন করণ। পুরো পাঞ্জাবী রীতি মেনে বিয়ে করেছেন করণ ও দৃশা৷ মেহেন্দি থেকে সঙ্গীত তারপর জমকালো বিয়ের আসরের সমস্ত ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Deol Wedding: ছেলে করণের বিয়েতে 'খুশি নন' মা! সানি দেওলের স্ত্রী পূজার ছবি ঘিরে তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement