advertisement

Digha Jagannnath Mandir and Mayapur Bus: দারুণ খবর! মাত্র ২৫০ টাকায় দিঘার জগন্নাথ মন্দির থেকে মায়াপুর...এক যাত্রায় দুই দর্শন

Last Updated:
এর মধ্যেই সামনে এল আরও একটি সুখবর৷ এবার বঙ্গের আরেক তীর্থক্ষেত্র মায়াপুর যাওয়া হয়ে গেল আরও সহজ৷ খরচও মধ্যবিত্তের পকেট বুঝে৷ দুর্দান্ত নতুন ব্যবস্থা চালু করা হল ফেব্রুয়ারি থেকে৷ 
1/5
পঙ্কজ দাশরথী, দিঘা, পূর্ব মেদিনীপুর: নানা রূপে সাজছে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প৷ দিঘার জগন্নাথ মন্দির বঙ্গ মানচিত্রে অল্পদিনেই গাঢ় ছাপ ফেলে দিয়েছে৷ আর ভক্তি পর্যটন তো বাঙালির চিরকালের৷
পঙ্কজ দাশরথী, দিঘা, পূর্ব মেদিনীপুর: নানা রূপে সাজছে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প৷ কখনও পাহাড় সতো কখনও সমুদ্র৷ কখনও সবুজ বন তো কখনও ইতিহাসের পাতা৷ পর্যটনে এমন বৈচিত্র একই রাজ্যে, এ বড়ই কম দেখা যায়৷ দিঘার জগন্নাথ মন্দির বঙ্গ মানচিত্রে অল্পদিনেই গাঢ় ছাপ ফেলে দিয়েছে৷ আর ভক্তি পর্যটন তো বাঙালির চিরকালের৷
advertisement
2/5
এর মধ্যেই সামনে এল আরও একটি সুখবর৷ এবার বঙ্গের আরেক তীর্থক্ষেত্র মায়াপুর যাওয়া হয়ে গেল আরও সহজ৷
এর মধ্যেই সামনে এল আরও একটি সুখবর৷ এবার বঙ্গের আরেক তীর্থক্ষেত্র মায়াপুর যাওয়া হয়ে গেল আরও সহজ৷ খরচও মধ্যবিত্তের পকেট বুঝে৷ দুর্দান্ত নতুন ব্যবস্থা চালু করা হল ফেব্রুয়ারি থেকে৷ 
advertisement
3/5
সরাসরি বাসে দিঘা থেকে মায়াপুর: ভক্তি ও পর্যটনে নতুন দিগন্ত। পর্যটকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হলো দিঘা-নবদ্বীপ সরাসরি বাস পরিষেবা। এখন থেকে জগন্নাথ ধাম দিঘা এবং ইসকনের বিশ্ব সদর দফতর মায়াপুর সরাসরি সড়কপথে যুক্ত হল।
এবার সরাসরি বাসে বসেই দিঘা থেকে মায়াপুর, নবদ্বীপ৷ ভক্তি ও পর্যটনে নতুন দিগন্ত। পর্যটকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে গেল দিঘা-নবদ্বীপ সরাসরি বাস পরিষেবা। এখন থেকে দিঘার জগন্নাথ ধাম দিঘা এবং ইসকনের বিশ্ব সদর দফতর মায়াপুর সরাসরি সড়কপথে যুক্ত হল বলে জানা গিয়েছে।
advertisement
4/5
ভাড়া: মাত্র ২৫০ টাকা। দিঘা থেকে সকাল ৮টায় এবং নবদ্বীপ থেকে সকাল ৬টায় বাস ছাড়বে। আপাতত দৈনিক দুটি বাস চলাচল করবে।
দিঘার জগন্নাথ মন্দির থেকে নবদ্বীপ পর্যন্ত বাস ভাড়া রাখা হয়েছে মাত্র ২৫০ টাকা। জানা গিয়েছে, দিঘা থেকে প্রতিদিন সকাল ৮টায় বাস ছাড়বে নবদ্বীপের উদ্দেশে৷ নবদ্বীপ থেকে সকাল ৬টায় বাস ছাড়বে দিঘার উদ্দেশে। আপাতত দৈনিক দুটি বাস চলাচল করবে বলে জানা গিয়েছে।
advertisement
5/5
ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস এই উদ্যোগকে 'ঐতিহাসিক' বলে বর্ণনা করেছেন এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।  এই পরিষেবার ফলে বিদেশি পর্যটকসহ সাধারণ পুণ্যার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা ও পর্যটন শিল্পে নতুন জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে।