Jawan Box Office Collection: ৪ দিনেই ৫০০ কোটি পার, বিশ্বে নয়া রেকর্ড গড়ল 'জওয়ান', কোটি কোটি টাকা লক্ষ্মীলাভ!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Jawan Box Office Collection: জওয়ান জ্বরে কাবু গোটা দেশ৷ মুক্তির মাত্র ৪ দিনের মধ্যেই ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল 'জওয়ান'৷ অ্যাটলি পরিচালিত শাহরুখের এই ছবি মুক্তির কয়েকদিনের মধ্যেই ৫০০ কোটি পার করল৷
মুম্বই: জওয়ান জ্বরে কাবু গোটা দেশ৷ মুক্তির মাত্র ৪ দিনের মধ্যেই ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘জওয়ান’৷ অ্যাটলি পরিচালিত শাহরুখের এই ছবি মুক্তির কয়েকদিনের মধ্যেই ৫০০ কোটি পার করল৷ গত শনিবার পর্যন্ত তিনদিনে প্রায় ৩৮৬ কোটি টাকার ব্যবসা করেছিল জওয়ান৷ এবার বিশ্বব্যাপী ৫০০ কোটি পার করতেই উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের৷
মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল ক্রিন সব জায়গাতেই হাউজফুল ছিল ‘জওয়ান’-এর শো ৷ দেশ থেকে বিদেশ সর্বত্র সুপারহিট এই ছবি৷ মুক্তির প্রথম দিনে ১২৫ কোটি টাকা, দ্বিতীয় দিন ১০৯ কোটি, তৃতীয় দিন ১৪০ কোটি,রবিবার গোটা বিশ্ব জুড়ে ১৫৬ কোটি টাকা আয় করেছে এই ছবি৷ সব মিলিয়ে ৪ দিনের মধ্যেই ৫৩১ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি৷ বলিউডের সিংহাসন যে তাঁর নিজের, তা যেন আরও একবার হাতে কলমে প্রমাণ করে দিলেন শাহরুখ খান। বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বাদশা। বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং এই ছবি যে নতুন রেকর্ড গড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই৷
advertisement
আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর
advertisement
ছবির মুক্তির দিন থেকেই শুরু হয়েছে উত্তেজনা৷ কাকভোর থেকে ছবির শো দেখতে কাতারে কাতারে ভিড় জমিয়েছিল শাহরুখ ফ্যানেরা ৷ ছবির অ্যাডভান্স বুকিং দেখেই বোঝা গেছিল ‘জওয়ান’ নিয়ে ঠিক কতটা উত্তেজনা টগবগিয়ে ফুটছে ভক্তদের ৷ পাঠান-এর বিশ্বজোড়া সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা ছিল দেখার মতো৷ মুক্তির পর থেকে মাত্র ৪ দিনের মধ্যে যেভাবে রেকর্ড গড়ছে শাহরুখ তা থেকেই বোঝাই যাচ্ছে আগামী দিনে পুরনো সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে চলেছেন কিং খান৷ ছবিতে ডবল রোলে শাহরুখের অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই৷ পাশাপাশি নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন সকলের অভিনয়ই অনবদ্য৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2023 8:11 PM IST










