advertisement

জাতীয় পতাকা বিতর্কে এবার নাম জড়়াল নোরা ফতেহির! কী এমন ঘটল বিশ্বকাপে?

Last Updated:

Nora Fatehi : নোরা ভারতীয় পতাকা ধরেছেন, যা উল্টো। নেটিজেনরা নোরাকে ট্রোলড করেছেন তা নিয়ে।

#দোহা: নোরা ফতেহি সম্প্রতি ফিফা ফ্যানফেস্টে পারফর্ম করেছেন। যেখানে তিনি বলিউডের অনেক গানে নাচ করেছেন এবং ভারতীয় পতাকাও নেড়েছেন মঞ্চে দাঁড়িয়ে। তবে ভুল উপায়ে তিরাঙ্গা পতাকা ধরায় অনলাইনে ট্রোলড হয়েছেন ‘দিলবার’গার্ল।
advertisement
advertisement
একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে৷ যেখানে দেখা গিয়েছে নোরা ভারতীয় পতাকা ধরেছেন, যা উল্টো। এই ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে, নেটিজেনরা নোরাকে ট্রোলড করেছেন। একজন নেটমাধ্যমে বলেছেন, 'তিরাঙ্গা ঠিক করে ধরো', অপর একজন জানান, 'ভারতীয় পতাকা উল্টো করে কেন ধরেছেন নোরা ম্যাডাম?'৷ অন্য একজন জানিয়েছেন, 'নিজের নাচ দেখতে গেছ দেখো, তিরঙ্গার অপমান কেন?'।
advertisement
অন্যদিকে, এমনও কিছু ভক্ত ছিলেন যাঁরা ফিফা বিশ্বকাপ কাতারে নোরা ফাতেহির নাচ-গানের প্রশংসা করেছিলেন, হৃদয় এবং হাততালি দিয়ে ইমোজি দিয়ে তা বুঝিয়েছিলেন তাঁরা।
advertisement
প্রসঙ্গত, নোরা ফতেহি ফিফা বিশ্বকাপ ২০২২-এর ম্যাচ দেখতে কাতারে গিয়েছিলেন। সেখানে টুর্নামেন্টে নোরার গাওয়া থিম গান বাজছিল। 'লাইট দ্য স্কাই' গানে গম গম করে উঠেছিল কাতারের বিশ্বকাপের মঞ্চ। সেই গানে গাইতে এবং নাচতে দেখা গেছে অভিনেত্রীকে। বিশ্বকাপ খেলা চলাকালীন স্টেডিয়ামে তাঁর গান বাজানো হলে নোরাকে দেখা যায় মুগ্ধ হয়ে যেতে। এই ঘটনাটি একটা ভিডিওতে ধরে রাখেন তিনি, যা ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জাতীয় পতাকা বিতর্কে এবার নাম জড়়াল নোরা ফতেহির! কী এমন ঘটল বিশ্বকাপে?
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement