advertisement

Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের

Last Updated:

ভোটের দিন বহুতলের বাসিন্দাদের ভয় দেখায় শাসক দল, অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের৷

বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷
বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷
শহরাঞ্চলের আবাসনগুলির ভোটাররাই এবার বিজেপি-র বড় ভরসা৷ সোমবার কলকাতার বিভিন্ন বহুতলের আবাসিকদের সঙ্গে আলোচনা সভায় সেটাই বুঝিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ বহুতলের আবাসনের বাসিন্দাদের কাছে বিজেপি রাজ্য সভাপতির আর্জি, পদ্ম চিহ্নে ভোট না দিলেও ভোটাধিকার যেন প্রয়োগ করেন তাঁরা৷
আগামী বিধানসভা নির্বাচনে আবাসনগুলির ভিতরে বুথ তৈরির বিষয়ে উদ্যোগী হয়েছিল নির্বাচন কমিশন৷ যদিও সেই আবেদনে খুব বেশি সাড়া মেলেনি৷ শমীক ভট্টাচার্য এ দিন পরোক্ষে অভিযোগ করেছেন, তৃণমূলের চাপেই আবাসনের বাসিন্দারা কমিশনের প্রস্তাবে সাড়া দিতে পারেননি৷
এ দিন শাসক দলের দিকে আঙুল তুলেই বহুতলের বাসিন্দাদের উদ্দেশ্যে বিজেপি রাজ্য সভাপতি বলেন, রাজনীতি উন্নয়নের জন্য । কিন্তু বারবার যেমন দেখা গেছে বহুতলগুলির সামনে তালা লাগিয়ে ভোটকে প্রভাবিত করা হয়েছে । কিন্তু ভোট দেওয়া সবার অধিকার । সেই অধিকার যাতে খণ্ডিত না হয় তাই আজকের এই আলোচনা সভা। কলকাতার ডেমোগ্রাফিক পরিবর্তন হচ্ছে । কলকাতার মহানাগরিক লোক পাঠাচ্ছেন ভোট না দেওয়ায় কথা বলে। সকলে আবাসনে ভোট দিতে পারতেন কিন্তু ভয় দেখিয়ে বুথ করতে দেওয়া হচ্ছে না। সততার সঙ্গে ভয় কাটিয়ে বুথে পৌঁছান।
advertisement
advertisement
শহরের আবাসনের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা নিয়েও সরব হন শমীক৷ তিনি বলেন, আর্সেনিক শুধু মুর্শিদাবাদ বা বসিরহাটে নেই বহুতলেও আছে। অভিজাত বহুতলের নীচে আর্সেনিকের খোঁজ পাওয়া গিয়েছে, কলকাতার জলস্তর নামছে । বহুতলের দরজায় তালা লাগিয়ে দেওয়ার অধিকার কারও নেই৷ যে কোনও দলকে আপনি সমর্থন করতে পারেন। কলকাতার বহুতলগুলি বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে । আমরা বৃদ্ধাশ্রমের বাসিন্দা হয়ে যাচ্ছি। শহরে ভরে গিয়েছে দূষণ। কলকাতাকে বাঁচানোর সময় এসেছে।
advertisement
আর্সেনিক শুধু মুর্শিদাবাদ বা বসিরহাটে নেই বহুতলেও আছে। অভিজাত বহুতলের নিচে আর্সেনিকের খোঁজ পাওয়া গেছে জলস্তর নামছে । বহুতলের দরজায় তালা লাগিয়ে দেওয়ার অধিকার কারো নেই যেকোনো দলকে সমর্থন করতে পারেন। কলকাতার বহুতলগুলো বৃদ্ধাশ্রমে পরিনত হয়েছে । আমরা বৃদ্ধাশ্রমের বাসিন্দা হয়ে যাচ্ছি। শহরে ভরে গেছে দূষণ। কলকাতাকে বাঁচানোর সময় এসেছে।
advertisement
বিজেপি-কে ভোট না দিলেও ভোটাধিকার প্রয়োগের জন্য আবাসনের বাসিন্দাদের অনুরোধ করেছেন শমীক ভট্টাচার্য৷ বিজেপি রাজ্য সভাপতি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে সোলার প্যানেল বসানোরর । কিন্তু রাজ্য সরকার সেই প্রকল্প নিচ্ছে না। আয়ুষ্মান ভারতের সুযোগ নেই এ রাজ্যে। কলকাতার সরকারি কলেজ থেকে ছেলেমেয়েরা বেসরকারি কলেজে অ্যাডমিশন নিয়ে বাইরে চলে যাচ্ছে । গুজরাত আর বাংলার দিকে তাকান । সেখানকার মুসলমানদের দেখুন আর এখানে দেখুন। ১৯৪৬ -এর আগের অবস্থায় ফিরে যাচ্ছি আমরা । এই অবস্থা থেকে রুখে দাঁড়াতে হবে। ভয় কাটিয়ে বাইরে বেরিয়ে আসুন। আমাদের বিরুদ্ধে ভোট দিন কিন্তু নিজের ভোটাধিকার প্রয়োগ করুন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement