advertisement

নায়ক বদল! বরফির সঙ্গে এবার ঋত্বিক, 'এই পথ'-এর নায়কের জন্যেই কি পথ ছাড়লেন টিপু

Last Updated:

শেষ হতে চলেছে 'এই পথ যদি না শেষ হয়'। কেউ স্পষ্ট করে কিছু বলতে না পারলেও চলতি মাসেই এই মেগার শেষ সম্প্রচার হবে, এ কথা বোঝা গিয়েছে আগেই।

#কলকাতা: একটি জুটি তো আগেই ভেঙেছে। 'আয় তবে সহচরী' শেষ হতেই টিপু-বরফির জুটিতে ইতি। এর পর 'এই পথ যদি না শেষ হয়' মেগার পর্ব চুকলে 'ঊর্মি-সাত্যকি'র জুটিও ভাঙবে। তবে টেলিপাড়ার নতুন খবর, বরফির সঙ্গে এবার নতুন ভাবে দেখা দিতে চলেছে সাত্যকি। নতুন ধারাবাহিক, নতুন পর্ব, নতুন অধ্যায়।
শেষ হতে চলেছে 'এই পথ যদি না শেষ হয়'। কেউ স্পষ্ট করে কিছু বলতে না পারলেও চলতি মাসেই এই মেগার শেষ সম্প্রচার হবে, এ কথা বোঝা গিয়েছে আগেই। যা শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সাত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায় নতুন মেগার প্রোমো শ্যুট করে ফেলেছেন। প্রযোজনায় বাংলা টকিজ। সম্প্রচার হবে জি বাংলা-তেই।
advertisement
advertisement
যদিও ঋত্বিক এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ। নিউজ18 বাংলা তাঁর দিকে প্রশ্ন ছুড়ে দিলেও সেই পথ এড়িয়ে যান 'এই পথ'-এর নায়ক।
অন্য দিকে 'আয় তবে সহচরী'র ভক্তদের কাছে সুখবর আসতে আসতেও এল না। টেলিপাড়ার সূত্রের খবর, বরফি ওরফে অরুণিমা হালদারের সঙ্গে এই মেগায় কাজ করার কথা ছিল টিপু ওরফে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের। অর্থাৎ 'সহচরী'র জুটির ফেরার কথা ছিল পর্দায়। কিন্তু সম্ভবত ইন্দ্রনীল সরে গিয়েছেন মেগা থেকে। তার পরেই সেই পথে নামেন 'এই পথ'-এর নায়ক। বেছে নেওয়া হয় ঋত্বিককে।
advertisement
তবে ঋত্বিক-ভক্তরা ইতিমধ্যেই হই হই শুরু করে দিয়েছেন। একটা মেগা শেষ হলেও খুব তাড়াতাড়ি নতুন মেগায় ফিরতে চলেছেন সাত্যকি। সঙ্গে ফিরছেন অরুণিমাও। আশা করা যায়, এই বছর শেষ হওয়ার আগেই শুরু হবে নয়া গল্প, নতুন রসায়ন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নায়ক বদল! বরফির সঙ্গে এবার ঋত্বিক, 'এই পথ'-এর নায়কের জন্যেই কি পথ ছাড়লেন টিপু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement