advertisement

Ranojoy-Mishmee: 'আমরা সত্যি সম্পর্কে আছি…'প্রেমের গুঞ্জনে রণজয়কে নিয়ে বোমা ফাটালেন মিশমি

Last Updated:

Ranojoy-Mishmee: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রণজয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মিশমি৷ যা দেখেই শুরু হয়েছে নয়া গুঞ্জন৷

টলিপাড়ায় প্রেমের চর্চা আকছারই চলে৷ কখনও প্রেম ভাঙছে তো কখনও নতুন সম্পর্ক গড়ছে, এই নিয়ে সমালোচনা থামার নয়৷ তেমনই টলি অভিনেতা রণজয় বিষ্ণু ও মিশমি দাসকে নিয়ে কম জলঘোলা হচ্ছে না৷ চর্চিত জুটি দর্শনা ও সৌরভের বিয়ে থেকে নয়া জল্পনার সূত্রপাত৷ তাঁদেরকে একসঙ্গে দেখেই জোর জল্পনা শুরু হয়েছিল৷ তবে এই খবর শোনা মাত্রই বিরোধিতা করেছিলেন মিশমি৷ সম্পর্কের খবর ভুয়ো বলেও দাবি করেছিলেন৷ এই ঘটনার দিনকয়েক যেতে না যেতেই বোমা ফাটালেন নায়িকা৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রণজয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মিশমি৷ যা দেখেই শুরু হয়েছে নয়া গুঞ্জন৷ তার উপর ক্যাপশনে লেখা-‘আমরা সত্যি সম্পর্কে আছি…’৷ প্রথম দেখাতে সকলে চমকে গেলেও নীচে লেখা রয়েছে ‘ভাই-বোনের’৷ ঝড়ের গতিতে মিশমির এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

View this post on Instagram

A post shared by Mishmee Das (@mishmeedas13)

advertisement
advertisement
এদিন রণজয়ের পাশে লাল রঙের একটি কো-অর্ড সেট এবং কালো রঙের ব্লেজারে দেখা গেছে নায়িকাকে৷ এবং রণজয়কে পুরোপুরি ব্ল্যাক আউটফিটে দেখা গিয়েছে৷
advertisement
দুই তারকাকে একসঙ্গে দেখে একাধিক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ তবে মজার ছলে করা এই পোস্ট নিয়ে চর্চা তুঙ্গে নেটদুনিয়ায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranojoy-Mishmee: 'আমরা সত্যি সম্পর্কে আছি…'প্রেমের গুঞ্জনে রণজয়কে নিয়ে বোমা ফাটালেন মিশমি
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement