advertisement

Arijit Singh Concert in Kolkata: রাজের সামনেই অরিজিতের কণ্ঠে 'বোঝে না সে বোঝে না'! আবেগঘন হয়ে কী করলেন শুভশ্রী

Last Updated:

Arijit Singh Concert in Kolkata: শনিবার প্রায় চলে যেতে বসা শীতের সন্ধ্যায় আরও একবার সেই নস্টালজিয়া উস্কে দিলেন অরিজি‍ৎ। কনসার্টের মঞ্চে গেয়ে উঠলেন সেই গান।

অরিজিতের গানে আপ্লুত রাজ-শুভশ্রী
অরিজিতের গানে আপ্লুত রাজ-শুভশ্রী
কলকাতা: সাল ২০১২। তখনও রকমারি অডিও স্ট্রিমিং অ্যাপের বিলাসিতা নেই। নেই ইচ্ছামতো ইউটিউব খুলে পছন্দের গান 'সার্চ' করে নেওয়ার রমরমা। এমনই সময় মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না'।
চার চরিত্রের প্রেমের আখ্যান আর অরিজিৎ সিংয়ের কণ্ঠে মন কেমন করা সেই 'বোঝে না সে বোঝে না', এক দশক পরেও এই দুইয়ের স্মৃতি সিনেপ্রেমীদের মনে অমলিন। শনিবার প্রায় চলে যেতে বসা শীতের সন্ধ্যায় আরও একবার সেই নস্টালজিয়া উস্কে দিলেন অরিজি‍ৎ। কনসার্টের মঞ্চে গেয়ে উঠলেন সেই গান।
advertisement
advertisement
অ্যাকোয়াটিকার সেই অনুষ্ঠানে দর্শকাসনে ছিলেন স্বয়ং রাজ। তাঁর সঙ্গী হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অরিজিৎ গানটি ধরতেই, সেই মুহূর্ত লেন্সবন্দি করে তা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন পরিচালক। ধরা পড়ে শুভশ্রীর উচ্ছ্বাসও। নিজের আসন থেকেই অরিজিতের সঙ্গে গলা মেলান অভিনেত্রী। তাঁর কণ্ঠেও শোনা যায় 'বোঝে না সে বোঝে না'-র সুর।
advertisement
শুধু শুভশ্রীই নন। অরিজিতের সুরে আবেগে ভাসলেন সেখানে উপস্থিত সকলেই। আরও একবার নস্টালজিয়া ছুঁয়ে দেখল শহর কলকাতা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Concert in Kolkata: রাজের সামনেই অরিজিতের কণ্ঠে 'বোঝে না সে বোঝে না'! আবেগঘন হয়ে কী করলেন শুভশ্রী
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement