advertisement

West Bardhaman News: বুকিং করার পরেও মিলছে না গ্যাস! খালি সিলিন্ডার রাস্তায় রেখে প্রতিবাদ গ্রাহকদের, সোম সকালে জিটি রোড অবরোধ

Last Updated:

West Bardhaman News: বুকিং করার পর মোবাইলে এসে গিয়েছে ওটিপি। কিন্তু তা সত্ত্বেও গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না পশ্চিম বর্ধমানের আসানসোলের বহু গ্রাহক। এবার পথ অবরোধ করে প্রতিবাদে নামলেন তাঁরা।

সিলিন্ডার রেখে পথ অবরোধ
সিলিন্ডার রেখে পথ অবরোধ
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মাঃ পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়েছে বাঙালির হেঁশেলে। রাজ্যের নানা প্রান্তে গ্যাস সিলিন্ডারের সংকট তীব্র আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে পশ্চিম বর্ধমানের আসানসোলে বুকিং করার পরেও পাওয়া যাচ্ছে না সিলিন্ডার। এবার প্রতিবাদে নামলেন গ্রাহকরা।
সোমবার আসানসোল দক্ষিণ থানার এলআইসি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। খালি গ্যাস সিলিন্ডার রাস্তার উপর রেখে পথ অবরোধ করেন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, গ্যাস সিলিন্ডার বুক করার পর মোবাইলে ওটিপি চলে এসেছে। কিন্তু তারপরেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সেই কারণেই এই প্রতিবাদ।
আরও পড়ুনঃ কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড বিষ্ণুপুর! ভাঙল একাধিক বাড়ি-গাছ, টিনের শেড চাপা পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি
এদিন জিটি রোড অবরোধ করেন উত্তেজিত গ্রাহকরা। তাঁদের দাবি, অবিলম্বে গ্যাস সিলিন্ডার দেওয়া হোক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
advertisement
advertisement
এক উত্তেজিত গ্রাহক বলেন, “গত ২২ ফেব্রুয়ারি গ্যাস বুক করেছি। প্রায় ১৫ দিন ধরে গ্যাস অফিসে ঘুরছি। যখনই আসছি, বলছে ২ দিন পর বাড়িতে সিলিন্ডার চলে যাবে। কিন্তু সেই ২ দিন কবে হবে সেটা কেউ জানে না। এদের তরফ থেকে কোনও যোগাযোগ করা হচ্ছে না, গ্যাসও পাঠাচ্ছে না। এমনকি ফোন করলে ফোনও ধরছে না। কেউ কোনও রেসপন্স করছে না”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: বুকিং করার পরেও মিলছে না গ্যাস! খালি সিলিন্ডার রাস্তায় রেখে প্রতিবাদ গ্রাহকদের, সোম সকালে জিটি রোড অবরোধ
Next Article
advertisement
হাতে মাত্র ৪৮ ঘণ্টা...! ১৮ মার্চের মধ্যেই, জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
১৮ মার্চের মধ্যেই...! জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
  • জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

  • পর্যবেক্ষকদের বড় নির্দেশ কমিশনের!

  • ১৮ মার্চের মধ্যেই পর্যবেক্ষকদের রিপোর্টের নির্দেশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement