advertisement

Ajay Devgn New Office: বেড়েই চলেছে সম্পত্তি! মুম্বইয়ে বিলাসবহুল অফিস অজয়ের, দাম আকাশছোঁয়া, কত জানেন

Last Updated:

Ajay Devgn New Office: ওশিওয়াারার একটি বহুতলের ১৬ তলায় এই বিল্ডিংটি অবস্থিত। প্রথম ইউনিটটির দাম ৩০.৩৫ কোটি টাকা।

কলকাতা: অজয় দেবগণের নামে নতুন সম্পত্তি। মুম্বইয়ে একটি বিলাসবহুল অফিস কিনলেন অভিনেতা। শোনা যাচ্ছে, সেই নতুন অফিসের জন্য অজয়ের খরচ হয়েছে ৪৫ কোটি টাকা। এ বিষয়ে এখনও পর্যন্ত যদিও কোনও মন্তব্য করেননি তিনি।
জানা গিয়েছে, অফিসটি প্রায় ১৩ হাজার ২৯৩ বর্গফুট জায়গা জুড়়ে রয়েছে। অফিসের প্রথম ইউনিটটি রয়েছে আট হাজার ৪০৫ বর্গফুট জায়গা জুড়ে। ওশিওয়াারার একটি বহুতলের ১৬ তলায় এই বিল্ডিংটি অবস্থিত। এই ইউনিটটির দাম ৩০.৩৫ কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি হিসেবে ১.৮২ কোটি টাকা দিয়েছেন অজয়।
দ্বিতীয় ইউনিটটি একই বহুতলের ১৭ তলায় অবস্থিত বলে জানা গিয়েছে। এটি চার হাজার ৮৯৩ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে। ইউনিটটি ১৪.৭৪ কোটি টাকায় কেনা হয়েছে। যার জন্য ৮৮.৪৪ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি ​​দেওয়া হয়েছে। ১৯ এপ্রিল অজয়ের নামে এই অফিসটি রেজিস্টার হয়। তার পাঁচ দিন আগে কাজল ১৬.৫ কোটি টাকা দিয়ে মুম্বইয়ে একটি বাড়ি কেনেন।
advertisement
advertisement
আপাতত অজয়ের হাতে একাধিক কাজ। রোহিত শেট্টির ‘সিঙ্ঘম ৩’-এ দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, এই ছবিতে অজয় সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন এবং ভিকি কৌশল। আবার ‘গোলমাল ৪’-এও একসঙ্গে কাজ করবেন অজয়-রোহিত।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ajay Devgn New Office: বেড়েই চলেছে সম্পত্তি! মুম্বইয়ে বিলাসবহুল অফিস অজয়ের, দাম আকাশছোঁয়া, কত জানেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement