advertisement

Salman Khan: বিগ বসের ঘরে প্রকাশ্যে চুম্বন! এসব হচ্ছেটা কী? রেগে আগুন হয়ে শো ছাড়ছেন সলমন, দিলেন ইঙ্গিত

Last Updated:

Salman Khan: শনিবার সন্ধ্যায় নতুন প্রোমোতেই সলমনের ক্ষোভ প্রকাশ্যে এসেছে৷ সপ্তাহের শেষ প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ হয় ভাইজানের৷ সেখানেই মেজাজ হারালেন শো-এর সঞ্চালক৷ এমনকী শো ছাড়ারও ইঙ্গিত দিলেন অভিনেতা৷

মুম্বই: সলমন খানের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে থাকে দর্শকদের৷ সম্প্রতি শুরু হয়েছে বিগ বস ওটিটির দ্বিতীয় সিজন৷ যেখানে সঞ্চালনা করছেন সলমন খান৷ তবে বিগ বসের ঘরে প্রকাশ্যে যা কাণ্ড ঘটছে, তা দেখে সকলেরই চক্ষু চড়কগাছ৷ বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী৷ ইতিমধ্যেই এই চুম্বন এখন টক অফ দ্য টাউন৷ নেটদুনিয়ায় এই চুম্বন নিয়ে কম চর্চা হচ্ছে না৷
বিগ বস প্রতিযোগী অবিনাশের চ্যালেঞ্জ নিয়েই এই চুমু খেয়েছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী৷ যা রীতিমতো চর্চায় ৷ তবে প্রকাশ্যেই এই চুম্বন দেখেই রেগে আগুন হয়েছেন শো-এর সঞ্চালক সলমন খান৷ ৩০ সেকেন্ডের বেশি সময় ধরে চলেছে এই চুম্বন, আর তাতেই বেজায় চটেছেন সলমন৷ জানা যাচ্ছে, এই টাস্কে একবারেই সম্মতি ছিল না সলমনের৷ তারপরেও এমন ধরনের ঘটনা ঘটায় বেজায় রেগে গিয়েছেন ভাইজান৷
advertisement
advertisement
শনিবার সন্ধ্যায় নতুন প্রোমোতেই সলমনের ক্ষোভ প্রকাশ্যে এসেছে৷ সপ্তাহের শেষ প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ হয় ভাইজানের৷ সেখানেই মেজাজ হারালেন শো-এর সঞ্চালক৷ এমনকী শো ছাড়ারও ইঙ্গিত দিলেন অভিনেতা৷ উইকেন্ড কা ভার এপিসোডে এসে সলমন বলেন, তোমরা সবাই ভাবছ, এই সপ্তাহে যা ঘটেছে, সেটাই পুরো সপ্তাহের চর্চার বিষয়৷ আসলে এটা তোমাদের পরীক্ষা ছিল৷ তোমাদের শিক্ষা,সংস্কার এবং পারিবারিক মূল্যবোধের৷ তোমরা যা করেছ, তার জন্য ক্ষমা চাইতে হবে না৷ কারণ এই ক্ষমার যোগ্য তোমরা নও৷ আমি বেরোচ্ছি এই শো থেকে৷ একথা বলেই মঞ্চ থেকে বেরিয়ে যান সলমন৷ তারপরই শুরু হয়েছে জল্পনা৷ সত্যিই কি শো ছেড়ে দেবেন ভাইজান, তার অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: বিগ বসের ঘরে প্রকাশ্যে চুম্বন! এসব হচ্ছেটা কী? রেগে আগুন হয়ে শো ছাড়ছেন সলমন, দিলেন ইঙ্গিত
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement