advertisement

Ranbir Kapoor Alia Bhatt Wedding: রণবীর আলিয়ার বয়সের ব্যবধান জানেন? শুনলে চমকে উঠবেন...

Last Updated:

Ranbir Kapoor Alia Bhatt Wedding: আলিয়ার বয়স ২৯৷ আর রণবীর ৩৯৷ তবে বিয়ে বা প্রেমে যে বয়স কোনও বাধা নয়, আরও একবার প্রমাণ করলেন তাঁরা৷

১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম হয়েছিল তাঁর৷ বলিউড কাঁপানোর পর এখন তিনি শিরোনামে নিজের বিয়ের জন্য৷ তিনি রণবীর কাপুর৷ আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ঋষি-পুত্র ৷ কিন্তু আলিয়া তাঁর থেকে ঠিক কতটা ছোট জানেন? শুনলে চমকে উঠবেন আপনিও৷ তাঁদের বয়সের ব্যবধান ১০ বছর৷ আলিয়ার বয়স ২৯৷ আর রণবীর ৩৯৷ তবে বিয়ে বা প্রেমে যে বয়স কোনও বাধা নয়, আরও একবার প্রমাণ করলেন তাঁরা৷
বলিউড এখন সরগরম আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে নিয়ে। বিয়ের খুঁটিনাটি নিয়ে জল্পনা তুঙ্গে। খুব ঘনিষ্ঠ পরিসরেই হচ্ছে রালিয়ার বিয়ে। বলিউডের হাতে গোনা কয়েক জন অতিথি থাকলেও অধিকাংশই কাপুর ও ভাট পরিবারের সদস্য বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে, রণবীরই চাননি হাই প্রোফাইল বিয়ে। তাই ঘরোয়া পরিসরেই বসেছে বিয়ের আসর। বেশ কয়েকবার তাঁকে নিয়ে নানা খবর তৈরি হলেও, নিজের জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন রণবীর। যে কারণে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেও তাঁর কোনও নিজস্ব অ্যাকাউন্ট নেই।
advertisement
advertisement
তবে তাঁকে নিয়ে গুঞ্জনও কম নেই৷  দীপিকা ও ক্যাটরিনা দুজনের সঙ্গেই দীর্ঘদিনের সম্পর্ক ছিল রণবীরের। শোনা যায়, দীপিকাকে প্রতারণা করে ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রণবীর। তবে ক্যাটরিনারও হৃদয় ভাঙেন তিনি। ২০১৭ সালে আলিয়া ভাটের সঙ্গে প্রেম ও সম্পর্ক তৈরি হয় রণবীরের। সেই সম্পর্কই পরিণতি পেল পাঁচ বছর পরে৷
advertisement
বলিউডে বয়সের ব্যবধান  এই প্রথম নয়৷ দীলিপ কুমার- শায়রা বানু থেকে শুরু করে নিক জোনাস প্রিয়ঙ্কা চোপড়া- এঁরা কেউই ভালবাসায় বয়সকে গুরুত্ব দেননি৷ সেই তালিকায় নতুন জুটি রালিয়া৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor Alia Bhatt Wedding: রণবীর আলিয়ার বয়সের ব্যবধান জানেন? শুনলে চমকে উঠবেন...
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement