advertisement

Aamir Khan: এত পুরুষ থাকতে ৩ বাচ্চার বাবা ৬০-এর আমিরের প্রেমে কেন গৌরী? কী এমন পেলেন, ফাঁস করলেন নিজেই

Last Updated:

Aamir Khan: আমির-গৌরীর লাভস্টোরি অনেকটা সিনেমার মতোই। ২৫ বছর আগে আলাপ, বন্ধুত্ব। কিন্তু মাঝে হল ছাড়াছাড়ি। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কেউ কারও খোঁজ রাখেননি। বছর দু’য়েক আগে ফের যোগাযোগ।

এত পুরুষ থাকতে ৩ বাচ্চার বাবা ৬০-এর আমিরের প্রেমে কেন গৌরী? কী এমন পেলেন, ফাঁস করলেন নিজেই
এত পুরুষ থাকতে ৩ বাচ্চার বাবা ৬০-এর আমিরের প্রেমে কেন গৌরী? কী এমন পেলেন, ফাঁস করলেন নিজেই
প্রেমে হাবুডাবু খাচ্ছেন আমির খান। কন্যারও একই দশা। সারাক্ষণ যেন চোখে হারাচ্ছেন ‘মিঃ পারফেকশনিস্ট’কে। প্রি বার্থডে সেলিব্রেশন পার্টিতে গৌরী স্প্র্যাটের সঙ্গে সংবাদমাধ্যমের আলাপ করিয়ে দিয়েছেন আমির। গৌরী সিনেমা খুব একটা দেখেন না। কিন্তু তারপরেও তাঁর হৃদয়ের সবটুকু দখল করে রেখেছেন আমির। কীভাবে এই অসাধ্যসাধন হল?
আমির-গৌরীর লাভস্টোরি অনেকটা সিনেমার মতোই। ২৫ বছর আগে আলাপ, বন্ধুত্ব। কিন্তু মাঝে হল ছাড়াছাড়ি। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কেউ কারও খোঁজ রাখেননি। বছর দু’য়েক আগে ফের যোগাযোগ। পুরনো বন্ধুত্ব প্রেমে গড়াতে সময় লাগেনি। সাংবাদিকদের আমির বলেন, “নিশ্চিন্তে থাকতে পারব, শান্তিতে থাকত পারব, এমন কাউকে খুঁজছিলাম। তারপর দেখা হল।“
advertisement
advertisement
গৌরীও একজন ‘ভদ্রলোক’-এর সন্ধানে ছিলেন। তাঁর নিজের কথায়, “ভদ্র, মার্জিত, দয়ালু একজনকে সঙ্গী হিসেবে চেয়েছিলাম। যে যত্ন নেবে, খেয়াল রাখবে।“ পাশ থেকে আমির ফুট কাটেন, “শেষ পর্যন্ত আমাকে পেলেন।“
advertisement
গৌরী হিন্দি ছবি দেখেন না বললেই চলে। আমিরের অভিনয় নিয়েও তাঁর খুব একটা আগ্রহ নেই। ‘থ্রি ইডিয়টস’, ‘দঙ্গল’ কিছুই দেখেননি। নিজেই স্বীকার করে নিলেন সে কথা। সাংবাদিকরা গৌরীকে জিজ্ঞেস করে বসেন, আমিরের কয়েকটা ছবির নাম বলুন। গৌরী হাসি মুখে জানান, তিনি পারবেন না। পরিস্থিতি সামাল দেন আমির, “গৌরী বেঙ্গালুরুতে বড় হয়েছেন। অন্য রকমের ছবি পছন্দ করেন। হিন্দি ছবি দেখেন না। আমার ছবিও দেখেননি।“ আমিরের মাত্র ২টি ছবিই দেখেছেন গৌরী। ‘দিল চাহতা হ্যায়’ আর ‘লাগান’।
advertisement
আসলে রূপালি পর্দার আমির খানকে নয়, মানুষ আমির খানকেই ভালবেসেছেন গৌরী। এটাই তাঁদের সম্পর্কের আসল রসায়ন। আমিরের কথায়, “গৌরী আমাকে সুপারস্টার হিসেবে দেখেন না, সঙ্গী হিসেবে দেখেন।“ তবে আমির চান, গৌরী তাঁর আর কোনও ছবি দেখুন আর নাই দেখুন, একটা ছবি যেন অবশ্যই দেখেন। সেটা ‘তারে জমিন পর’। ‘সিনেমা কা জাদুগর’ ফেস্টিভ্যালে নতুন করে মুক্তি পেতে চলেছে এই ছবি।
advertisement
গৌরী ব্যবসায়ী। বেঙ্গালুরুতে তাঁর মা রীতা স্প্র্যাটের স্যাঁলো রয়েছে। মুম্বইতেও স্যাঁলো ব্যবসা শুরু করেছেন গৌরী। তাঁর লিঙ্কডইন প্রোফাইলেই জ্বলজ্বল করছে এই তথ্য। ৬ বছরের এক সন্তানও রয়েছে গৌরীর। আগামী দিনে কী তাহলে গৌরীর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan: এত পুরুষ থাকতে ৩ বাচ্চার বাবা ৬০-এর আমিরের প্রেমে কেন গৌরী? কী এমন পেলেন, ফাঁস করলেন নিজেই
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement