advertisement

Medinipur News: এবার মেদিনীপুর আদালত চত্বরে বোমাতঙ্ক, তল্লাশি চালাল বোম স্কোয়াড, স্নিফার ডগ

Last Updated:

পশ্চিম মেদিনীপুর জেলা আদালত চত্বরে দিনে-দুপুরে বোমাতঙ্ক! ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়, কিছু ক্ষণের জন্য ব্যহত হয় আদালতের পরিষেবা। তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনা গুজব বলে দাবি আইনজীবীদের।

মেদিনীপুর জেলা আদালতে বোমাতঙ্ক
মেদিনীপুর জেলা আদালতে বোমাতঙ্ক
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: এবার মেদিনীপুর জেলা আদালত চত্বরে বোমাতঙ্ক, তল্লাশি চালাল বোম স্কোয়াড ও স্নিফার ডগ। কয়েকদিন আগেই রাজ্য জুড়ে বিভিন্ন পোস্ট অফিস ও পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিতে বোমাতঙ্ক দেখা গিয়েছিল। শুক্রবার দুপুরে মেদিনীপুর জেলা আদালত চত্বরে বোমাতঙ্কের জেরে চাঞ্চল্যের সৃষ্টি হল। জানা যায়, মেসেজ, ই-মেল বা অন্য কোনও মাধ্যমে মোবাতঙ্কের গুজব রটে যায়। খবর দেওয়া হয় পুলিশে। মুহূর্তে বোম স্কোয়ার্ড-সহ স্নিফার ডগ পুলিশ হাজির হয়ে যায় মেদিনীপুর জেলা আদালত চত্বরে। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।
পুলিশ কর্মী ও স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালায় আদালত চত্বরে। তল্লাশির জেরে বেশ কিছুটা কাজের বিলম্ব হয় আদালতে। জেলা আদালত চত্বরের বিচারকের এজলাস-সহ রেকর্ড রুম ও বিভিন্ন জায়গায় দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় বোম্ব স্কোয়ার্ড। আদালতে কাজে আসা লোকজন রীতিমতো থমকে যান। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বোমাতঙ্ক কারা ছড়িয়েছিল? ই-মেইল কোথা থেকে এসেছিল? তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনা গুজব বলে দাবি আইনজীবীদের।
advertisement
দিন দুই আগে মুর্শিদাবাদের নতুন জালাদিপুরের পিলকি এলাকায়, জাতীয় সড়ক ১২ লাগোয়া একটি কারখানা সংলগ্ন বাগান থেকে উদ্ধার হয় বালতি ভর্তি তাজা বোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা একটি বালতি ঘিরে কৌতূহল ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে বালতির ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে জানা যায়।
advertisement
advertisement
দিন কয়েক আগে বোমা উদ্ধার হয় ফরাক্কার শিবনগর এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ফরাক্কা থানার পুলিশ শিবনগর এলাকায় গাড়ি নিয়ে টহলদারি চালাচ্ছিল। সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি পালাতে থাকে। পুলিশ তাকে ধাওয়া করলে ওই ব্যক্তি জঙ্গলের মধ্যে একটি ব্যাগ ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। রাস্তার পাশের আম ও লিচু বাগান থেকে উদ্ধার হয় বোমা ভর্তি ওই ব্যাগ। তড়িঘড়ি ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ বাহিনী।
advertisement
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Medinipur News: এবার মেদিনীপুর আদালত চত্বরে বোমাতঙ্ক, তল্লাশি চালাল বোম স্কোয়াড, স্নিফার ডগ
Next Article
advertisement
Purulia News: দক্ষিণবঙ্গে প্রথমবার! নাইট ভিশন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বন্যপ্রাণের উপর নজরদারি, কোথায় জানেন?  
বন্যপ্রাণের উপর নজরদারিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বসল অত্যাধুনিক সোলার সিসিটিভি ক্যামেরা!
  • পুরুলিয়ায় প্রথমবার সোলার ফিটেড নাইট ভিশন সিসিটিভি ক্যামেরায় বন্যপ্রাণীর গতিবিধি নজরদারি শুরু.

  • ঝাড়খন্ড-বাংলা সীমান্তবর্তী সুবর্ণরেখা নদী বরাবর ছয়টি স্থানে বসানো হয়েছে এই অত্যাধুনিক ক্যামেরা.

  • এই ক্যামেরাগুলি ৩৬০ ডিগ্রি ভিউতে দিনে ও রাতে ২৪ ঘণ্টা নজরদারি চালিয়ে হাতির গতিবিধি পর্যবেক্ষণ করবে.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement