IMD Weather Update: খামখেয়ালি আবহাওয়ায় এবার বৃষ্টির 'এন্ট্রি'! বাংলার একাধিক জেলা ভিজবে কবে থেকে? রয়েছে বজ্রবিদ্যুতের আশঙ্কা
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উইকেন্ডে ভিজবে কোন কোন জেলা? রইল ওয়েদার আপডেট...
advertisement
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু'দিন সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই। আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।
advertisement
advertisement
মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা ও সংলগ্ন জেলাতে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
advertisement
সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। এই পাঁচ জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)






