advertisement

তেল সরবরাহ বন্ধ হলেই বন্ধ হতে পারে পেট্রলপাম্প- রেস্তোরাঁ! যুদ্ধের আবহে আশঙ্কা প্রকাশ ব্যবসায়ীদের

Last Updated:

রান্নার গ্যাসের অভাবে অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করছে ব্যবসায়ীরা। পাশাপাশি তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে দু-একদিনের মধ্যে পাম্পগুলি বন্ধ হয়ে যেতে পারে।

আপনি পেট্রোল বা ডিজেল ভরছেন, আপনি যত লিটারই অনুরোধ করুন না কেন বা আপনি যত টাকারই তেল ভরান না কেন, জালিয়াতি ঘটতে পারে। তবে প্রতারণা এড়াতে আপনি কিছু সহজ সতর্কতা অবলম্বন করতে পারেন।
আপনি পেট্রোল বা ডিজেল ভরছেন, আপনি যত লিটারই অনুরোধ করুন না কেন বা আপনি যত টাকারই তেল ভরান না কেন, জালিয়াতি ঘটতে পারে। তবে প্রতারণা এড়াতে আপনি কিছু সহজ সতর্কতা অবলম্বন করতে পারেন।
রানা কর্মকার, হুগলি: যুদ্ধের আবহাওয়ায় আগামীদিনে জটিল পরিস্থিতি হতে পারে রান্নার গ্যাস-সহ পেট্রল ডিজেলের। ইতিমধ্যেই বিভিন্ন কোম্পানির রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে বিধিনিষেধ লাঘু হয়েছে।
ফলে রান্নার গ্যাসের অভাবে অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করছে ব্যবসায়ীরা। পাশাপাশি গাড়ির তেল এর অনিয়মিত সরবরাহের ফলে বিভিন্ন পেট্রল পাম্পে তেলের ভাঁড়ার শেষের পথে। তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে দু-একদিনের মধ্যে পাম্পগুলি বন্ধ হয়ে যেতে পারে।
আরও পড়ুন-আগামী ৯০ দিন ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে সিংহ-সহ ৪ রাশির কপালে দুর্ভোগ, আর্থিক ক্ষতি, বিরাট ফাঁড়া
তবে, রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের ছাড় দিল আমেরিকা৷ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্ট জানালেন, আমেরিকার কোষাগার বিভাগ (ট্রেজারি ডিপার্টমেন্ট) ভারতীয় তেল শোধনাগারগুলিকে রাশিয়ার তেল কেনার জন্য সাময়িকভাবে ৩০ দিনের একটি ছাড় (waiver) দিচ্ছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের, কপাল পুড়বে ৩ রাশির, আর্থিক ক্ষতি জীবন নরক করে ছাড়বে, ফাঁড়া কাটাতে করুন…
এক্স -এ পোস্ট করে বেসেন্ট জানান, ট্রাম্পের জ্বালানি নীতির ফলেই আমেরিকার তেল ও গ্যাস উৎপাদন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ অব্যাহত রাখতে ট্রেজারি বিভাগ ভারতীয় রিফাইনারিগুলিকে রাশিয়ান তেল কেনার জন্য ৩০ দিনের একটি অস্থায়ী ছাড় দিচ্ছে। তিনি আরও বলেন, এই স্বল্পমেয়াদি পদক্ষেপের ফলে রাশিয়ান সরকারের তেমন কোনও আর্থিক লাভ হবে না, কারণ এই অনুমতি কেবল সমুদ্রে আটকে থাকা তেলের লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
তেল সরবরাহ বন্ধ হলেই বন্ধ হতে পারে পেট্রলপাম্প- রেস্তোরাঁ! যুদ্ধের আবহে আশঙ্কা প্রকাশ ব্যবসায়ীদের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement