advertisement

Balurghat: পুকুরের বুক চিরে প্রশস্ত ইটের সিঁড়ি, এ কোন প্রাচীন স্থাপত্যের হদিস বালুরঘাটে! ইতিহাসের সন্ধানে স্থানীয়রা

Last Updated:

Balurghat News: সম্প্রতি বালুরঘাটের নাজিরপুরে একটি পুকুরের পাড় বাঁধাতে গিয়ে স্থানীয়রা হতবাক। পুকুরের বুক চিরে প্রশস্ত সিঁড়ি। ইটের গঠন একেবারে অন্যরকম। সাম্প্রতিক সময়ের নয়। ৯ বিঘা জমির উপর বিস্তৃত পুকুরের নীচে কোন ইতিহাস লুকিয়ে!

বালুরঘাটে বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসাবশেষের সন্ধান
বালুরঘাটে বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসাবশেষের সন্ধান
বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসাবশেষের হদিস। এই ঘটনা ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে। সম্প্রতি বালুরঘাটের নাজিরপুর পঞ্চায়েত এলাকায় একটি পুকুরের পাড় বাঁধাতে গিয়ে অদ্ভুত এক দৃশ্য সামনে আসে। পাড় বাঁধানোর জন্য পুকুরটির জল ছেঁচতে হয়। জল তোলার জন্য পুকুরে পাম্প বসানো হয়। জলস্তর নীচে নামতেই গ্রামবাসীর চোখ কপালে ওঠে। পুকুরের বুক চিরে প্রশস্ত ইটের সিঁড়ির গাঁথনি। পুকুরের তলায় কি তবে কোন মন্দির বা বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসাবশেষ রয়েছে? এলাকার মানুষের মধ্যে ওই পুকুর ঘিরে কৌতূহল ক্রমশ বাড়ছে।
যদিও প্রায় ৯ বিঘা জমির উপর বিস্তৃত এই পুকুরটি বেশ রহস্যজনক। এমনটাই জানাচ্ছে স্থানীয়রা। পৈতৃক সূত্রে পুকুরের বর্তমান মালিক বাপি মাহাত জানাচ্ছেন, অতীতে একাধিকবার বালুরঘাটে খরা দেখা দিয়েছে। কিন্তু এই জলাশয়ের জল কখনও শুকায়নি।
আরও পড়ুনঃ বালুরঘাটের জাগ্রত ডাকাত কালী! মা তারার পরনে বাঘছাল, দীপান্বিতা অমাবস্যায় বৈষ্ণব মতে দেবীর আরাধনা
সম্প্রতি পুকুরটির পাড় বাঁধানোর উদ্যোগ নেওয়া হয়। জল ছেঁচে ফেলার জন্য পাম্প মেশিন আনা হয়। পাম্প দিয়ে পুকুরের জল তোলা শুরু হতেই বেরিয়ে আসে ইটের প্রশস্ত সিঁড়ি। এই ইটের গঠন একেবারে অন্যরকম। সাম্প্রতিক সময়ের নয়। অনেকেই মনে করছেন, এই সিঁড়ি রহস্যের পিছনে কোন প্রাচীন ইতিহাস লুকিয়ে আছে। আর সেই ইতিহাস অনুসন্ধানের জন্য এগিয়ে আসতে হবে প্রশাসনকে। প্রত্নতাত্ত্বিক বিভাগের তরফে উদ্যোগ নিয়ে খনন এবং গবেষণা করলেই এই সিঁড়ির রহস্য সমাধান হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বির মতো সুন্দর! বালুরঘাটের বুকে এক অপূর্ব অফবিট স্পট, এখানকার শান্ত-শীতল পরিবেশে শহরের সব ক্লান্তি ছু-মন্তর
তবে স্থানীয় ইতিহাসবিদদের মতে, বালুরঘাটের নাজিরপুর, কামালপুর বা যশাহারের মতো এলাকাগুলোতে প্রাচীনকালের বৌদ্ধ মঠ বা স্থাপত্য থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। পুকুরের নীচের এই সিঁড়ি তেমনই কোন স্থাপত্য হতে পারে। তবে সিঁড়ির প্রকৃত রহস্য এখনও অজানা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Balurghat: পুকুরের বুক চিরে প্রশস্ত ইটের সিঁড়ি, এ কোন প্রাচীন স্থাপত্যের হদিস বালুরঘাটে! ইতিহাসের সন্ধানে স্থানীয়রা
Next Article
advertisement
সুপ্রিম নির্দেশ মেনে চূড়ান্ত ও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দাবি, জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দাবি, জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের
  • ফের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি শাসক দলের। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement