advertisement

Lead in vegetables: লাউ, বেগুনের মতো রোজের ১১ সবজিতে 'ভয়', মিলছে গাদাগাদা বিষাক্ত সীসা,শরীরে ঢুকে বিকল করছে লিভার-কিডনি,পঙ্গু করছে ব্রেন

Last Updated:
বাজার থেকে টাটাকা-তরতাজা দেখে সবজি কিনে আনলেন, অথচ সেই সবজিতেই ওঁত পেতে বিপদ! সবজিতে মিশছে সীসা। গবেষণায় দেখা গিয়েছে, সবথেকে বেশি সীসা রয়েছে বেগুনে। আর কোন কোন সবজিতে রয়েছে এই বিষাক্ত সীসা? পড়ুন
1/7
স্বাস্থ্যকর ডায়েটের মূলেই থাকে শাক-সবজি। কিন্তু বাজার থেকে যে যবজি কিনে আনছেন, তা আদৌ নিরাপদ তো? সম্প্রতি এই প্রশ্নই তুলেছেন গবেষকরা! বাজার থেকে আপনি টাটকা দেখে যে সবজি কিনে আনলেন, তাতেই ওঁত পেতে রয়েছে বিপদ! গবেষণায় দেখা গিয়েছে, বাজারে বিক্রি হওয়া বহু সবজিতেই মিশে রয়েছে রাসায়নিক ও ভারী ধাতু।

2/7
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের গবেষকেরা সম্প্রতি দাবি করেছেন, রাসায়নিক সার ও কীটনাশক থেকে কাঁচা আনাজেও মিশছে ধাতু ও রাসায়নিক। বেঙ্গালুরু ও তার আশপাশের বাজার থেকে সংগ্রহ করা ৭২ টি সবজির নমুণার মধ্যে ১৯টি নমুণাতেই মিলেছে লেড বা সীসার মতো বিষাক্ত ধাতু। সীসা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

3/7
রিপোর্টটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT)-এর কাছে জমা দেয় সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর একটি কমিটি। সবজির নমুনাগুলি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অব ইন্ডিয়া (FSSAI) স্বীকৃত একটি পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় ১১ ধরনের ভারী ধাতু, ৩ ধরনের খনিজ এবং প্রায় ২৩০ ধরনের কীটনাশকের উপস্থিতি মিলেছে।
রিপোর্টটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT)-এর কাছে জমা দেয় সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর একটি কমিটি।সবজির নমুনাগুলি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অব ইন্ডিয়া (FSSAI) স্বীকৃত একটি পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।এই পরীক্ষায় ১১ ধরনের ভারী ধাতু, ৩ ধরনের খনিজ এবং প্রায় ২৩০ ধরনের কীটনাশকের উপস্থিতি মিলেছে।
advertisement
4/7
গবেষকেরা জানিয়েছেন, স্থানীয় বাজারে যে সব সব্জি বিকোচ্ছে, সেগুলি পরীক্ষা করে অন্তত ১১ রকম ভারী ধাতু ও ২৩০ রকম বিষাক্ত কীটনাশক খুঁজে পাওয়া গিয়েছে। যে সব্জিগুলিতে সীসা মিশছে, তার মধ্যে প্রথমেই রয়েছে বেগুন। এতে সীসার মাত্রা মারাত্মক রকম বেশি। তার পরেই রয়েছে লাউ, বিন, বিট, বাঁধাকপি, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা, শসা, স্কোয়াশ, পালংশাক, লালশাক।

5/7
সব্জিতে সীসা মিশছে কী ভাবে? শহরতলির কৃষিজমিতে অনেক সময় কলকারখানার বর্জ্য মিশ্রিত জল বা ড্রেনের জল এসে মেশে। সেই জলে প্রচুর পরিমাণে সীসা থাকে। তা ছাড়া রাস্তার ধারের জমিতে চাষ করলে যানবাহনের ধোঁয়া থেকে নির্গত সীসা মাটিতে মেশে, যা উদ্ভিদ শোষণ করে নেয়। নিম্নমানের ফসফেট সার এবং কিছু নির্দিষ্ট কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে মাটিতে সীসার পরিমাণ বেড়ে যায়। সব্জির ফলন বৃদ্ধি করতেও এমন কিছু রাসায়নিক মেশানো হয়, যাতে সীসার মতো ভারী ধাতু থাকে।
সব্জিতে সীসা মিশছে কী ভাবে?শহরতলির কৃষিজমিতে অনেক সময় কলকারখানার বর্জ্য মিশ্রিত জল বা ড্রেনের জল এসে মেশে। সেই জলে প্রচুর পরিমাণে সীসা থাকে। তা ছাড়া রাস্তার ধারের জমিতে চাষ করলে যানবাহনের ধোঁয়া থেকে নির্গত সীসা মাটিতে মেশে, যা উদ্ভিদ শোষণ করে নেয়। নিম্নমানের ফসফেট সার এবং কিছু নির্দিষ্ট কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে মাটিতে সীসার পরিমাণ বেড়ে যায়। সব্জির ফলন বৃদ্ধি করতেও এমন কিছু রাসায়নিক মেশানো হয়, যাতে সীসার মতো ভারী ধাতু থাকে।
advertisement
6/7
সীসা এক বার শরীরে ঢুকলে রক্ত ও হাড়ে জমা হতে থাকে। এর প্রভাবে হার্টের অসুখের ঝুঁকি বাড়ে। বিকল হতে পারে লিভার, কিডনি। সীসা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়, ফলে অ্যানিমিয়া হতে পারে, দেখা দিতে পারে প্রজনন ঘটিত সমস্যাও। শরীরে দিনের পর দিন সীসা জমা হতে থাকলে তা মস্তিষ্কের বিকাশে বাধা দেয়।

7/7
কীভাবে সবজি থেকে সীসা আলাদা করবেন? জল দিয়ে ভাল করে ধুলেও অনেক সময় সীসা সবজিতে থেকে যায়। তাই কাঁচা সবজি কিনে আনার পরে তা অন্তত ২০-৩০ মিনিট নুন বা ভিনিগার মেশানো জলে ভিজিয়ে রেখে বার বার ধুয়ে নিন।