advertisement

Tamil Nadu Assembly election 2026: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা সেরে ফেলল ডিএমকে-কংগ্রেস জোট! কোন দল কটি আসনে লড়বে?

Last Updated:

Tamil Nadu Assembly election 2026: তামিলনাড়ু নির্বাচনে আসন সমঝোতা আগেই চূড়ান্ত করেছিল শাসক দল এম কে স্ট্যালিনের ডিএমকে, কংগ্রেস এবং অন্যান্য জোটসঙ্গীরা। এবার নিজেদের ১৬৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন স্ট্যালিন। কোলাতুর থেকে লড়বেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন, উপ মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন লড়বেন চিপক- তিরুভল্লিকেনি আসন থেকে।

তামিলনাড়ুতে ডিএমকে- কংগ্রেস আসন রফা চূড়ান্ত৷
তামিলনাড়ুতে ডিএমকে- কংগ্রেস আসন রফা চূড়ান্ত৷
চেন্নাই: বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল ডিএমকে। এই ভোটে ২৩৪টি আসনের মধ্যে ১৬৪টি আসনে লড়তে চলেছে স্ট্যালিনের ডিএমকে। গত বারের মতোই কোলাতুর থেকে লড়বেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন, পুত্র তথা উপ মুখ্যমন্ত্রী উদয়নিধি লড়বেন চিপক- তিরুভল্লিকেনি থেকে।
তামিলনাড়ু নির্বাচনে আসন সমঝোতা আগেই চূড়ান্ত করেছিল শাসক দল এম কে স্ট্যালিনের ডিএমকে, কংগ্রেস এবং অন্যান্য জোটসঙ্গীরা। বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১৬৪টি আসনে লড়তে চলেছে স্ট্যালিনের ডিএমকে। জোটসঙ্গী কংগ্রেস লড়বে ২৮টি আসনে, ডিএমডিকে লড়তে চলেছে ১০টি আসনে, ভিসিকে লড়বে ৮টি আসনে।
পাশাপাশি এই জোটের দুই বাম সঙ্গী সিপিআই এবং সিপিএম ৫টি করে আসনে লড়াই করবে। এমডিএমকে লড়বে ৪টি আসনে এবং মুসলিম লিগ লড়বে ২টি আসনে।
advertisement
advertisement
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে আগেই আসন সমঝোতা সেরে নিয়েছিল বিরোধী এনডিএ জোট শরিকেরা৷ নির্বাচনে ১৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে AIADMK, বিজেপি লড়বে ২৭টিতে, পিএমকে ১৮টিতে এবং এএমএমকে ১১টিতে৷
ভোটভাইবের সর্বশেষ ‘ভোট ট্র্যাকার’-এর জনমত সমীক্ষা বলছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে তামিলনাড়ুতে তীব্র দ্বিমুখী লড়াই হবে। শাসক ডিএমকে-নেতৃত্বাধীন জোট এবং এআইএডিএমকে-নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস মিলেছে জনমত সমীক্ষায়৷ জানাচ্ছে ভোটভাইবের সর্বশেষ ‘ভোট ট্র্যাকার’ অপিনিয়ন পোল, যা একচেটিয়াভাবে প্রকাশ করেছে সিএনএন-নিউজ১৮। ভোটের আগে করা এই সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস, সিপিআই এবং সিপিআই(এম)-কে সঙ্গে নিয়ে গঠিত দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (ডিএমকে) নেতৃত্বাধীন জোট ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১১৩ থেকে ১২৩টি আসন পেতে পারে।
advertisement
নেটওয়ার্ক 18-এর ওপিনিয়ন পোল অনুযায়ী তামিলনাড়ুর সাম্প্রতিক মতামত সমীক্ষায় উঠে এসেছে একেবারে বিভক্ত জনমতের ছবি। গত পাঁচ বছরে ডিএমকে সরকারের কাজকর্ম নিয়ে মানুষের প্রতিক্রিয়া মিশ্র। প্রায় ৪০ শতাংশ মানুষ সরকারকে ‘ভাল’ বা ‘খুব ভাল’ বললেও, প্রায় ৩৯ শতাংশ ‘খারাপ’ বা ‘খুব খারাপ’ বলে মত দিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tamil Nadu Assembly election 2026: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা সেরে ফেলল ডিএমকে-কংগ্রেস জোট! কোন দল কটি আসনে লড়বে?
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement