advertisement

LPG supply: বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর! সঙ্কট কাটাতে সরবরাহ বাড়াচ্ছে কেন্দ্র

Last Updated: Mar 27, 2026, 21:15 IST

এবার বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর। মধ্য প্রাচ্যে যুদ্ধের জেরে ব্যাপক প্রভাব পড়ছে গ্যাস এবং পেট্রপণ্য আমদানিতে। রান্নার গ্যাসের ক্ষেত্রে এর আগে কেন্দ্র জানিয়েছিল, বাণিজ্যিক সিলিন্ডারের থেকে গৃহস্থালির সিলিন্ডারকে বেশি প্রাধান্য দেওয়া হবে। অবশেষে এই নিয়মে পরিবর্তন আনছে কেন্দ্র। শিল্প ক্ষেত্রে সাহায্যের জন্য বাণিজ্যিক এলপিজি বরাদ্দ বৃদ্ধি করা হল কেন্দ্রের তরফে। ৫০% বরাদ্দ থেকে বাড়িয়ে ৭০% করার জন্য সব রাজ্যকে নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। এর জেরে বেশ কিছু শিল্প লাভবান হতে পারে বলে মনে করা হচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (মোপিএনজি) সচিব ড. নীরজ মিত্তলের তরফে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি লিখে বাণিজ্যিক এলপিজির অতিরিক্ত ২০% বরাদ্দ ঘোষণা করা হয়েছে।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/দেশ/
LPG supply: বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর! সঙ্কট কাটাতে সরবরাহ বাড়াচ্ছে কেন্দ্র
advertisement
advertisement