advertisement

Assam Sukhoi Crash Update: অপারেশন সিঁদুরে অংশ নিয়েও অক্ষত ছিলেন, অসমে সুখোই দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৮ বছরের পুরভেশ!

Last Updated:

অসমের তেজপুরে নিযুক্ত ছিলেন পুরভেশ৷ কিন্তু তেজপুরের রানওয়েতে রক্ষণাবেক্ষণের কাজ চলায় জোরহাট থেকে ওই সুখোই বিমানটি নিয়ে উড়েছিলেন পুরভেশ এবং অনুজ৷

অসমের দুর্ঘটনায় মৃত বায়ুসেনার পাইলট পুরভেশ  দুরাগকর৷
অসমের দুর্ঘটনায় মৃত বায়ুসেনার পাইলট পুরভেশ দুরাগকর৷
অপারেশন সিঁদুরে অংশ নিয়েও অক্ষত অবস্থায় ফিরেছিলেন৷ শুক্রবার অসমের কার্বি আংলোয় সুখোই যুদ্ধবিমান ভেঙে প্রাণ হারালেন ভারতীয় বায়ুসেনার পাইলট পুরভেশ দুরাগকর৷
মাত্র দশদিন আগেই মহারাষ্ট্রের নাগপুরে নিজের বাড়িতে ফিরেছিলেন পুরভেশ৷ পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে নাগপুরে এসেছিলেন তিনি৷ ফ্লাইট লেফট্যান্যান্ট পুরভেশ ছাড়াও শুক্রবারের ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজের মৃত্যু হয়েছে৷
২৮ বছর বয়সি পুরভেশ অবিবাহিত ছিলেন৷ নাগপুরেই পড়াশোনা এবং বড় হয়ে ওঠা তাঁর৷ পুরেভেশের বাবা বলেন, ‘ও যে অপারেশন সিঁদুরের অংশ ছিল, আমরা প্রথমে তা জানতামই না৷ অপারেশন সিঁদুর বন্ধ হওয়ার প্রায় ১৫ দিন পর আমাদের ও বিষয়টি জানিয়েছিল৷ অপারেশন সিঁদুর চলাকালীন ওর কাছে মোবাইল ফোনই ছিল না৷ ফলে ওই সময় ওর সঙ্গে আমরা যোগাযোগও করতে পারিনি৷’
advertisement
advertisement
পুরভেশের বাবা আরও বলেন, ‘ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবে যুক্ত থাকায় আমার ছেলে অত্যন্ত গর্ব বোধ করত৷ এক এক সময় ও যুদ্ধ বিমান কীভাবে এবং কত দ্রুত গতিতে ওড়ে সেই গল্প করত৷ নিজের সহকর্মীদের প্রতিও অগাধ সম্মান ছিল ওর৷’
এ দিন সকালে জোরহাটের বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি নিয়ে উড়েছিলেন পুরভেশ এবং অনুজ৷ কিন্তু আকাশে ওড়ার পর পরই বিমানটি নিখোঁজ হয়ে যায়৷ ৭.৪২ মিনিটে সুখোই যুদ্ধবিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ জোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়৷ দুর্ঘটনায় বিমানের দু জন পাইলটেরই মৃত্যু হয়৷
advertisement
সন্তানকে হারানোর যন্ত্রণার মধ্যেই পুরভেশের বাবা বলেন, ‘আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে৷ ওকে দেখে অন্যদেরও অনুপ্রাণিত হওয়া উচিত৷ দেশসেবার যে স্বপ্ন ও দেখত, তা পূরণ হয়েছিল৷ কিন্তু যতদিন ধরে ও দেশসেবা করতে চেয়েছিল, ততদিন করতে পারল না৷ মাত্র চার বছর ও সেই সুযোগ পেল৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Sukhoi Crash Update: অপারেশন সিঁদুরে অংশ নিয়েও অক্ষত ছিলেন, অসমে সুখোই দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৮ বছরের পুরভেশ!
Next Article
advertisement
Purulia News: দক্ষিণবঙ্গে প্রথমবার! নাইট ভিশন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বন্যপ্রাণের উপর নজরদারি, কোথায় জানেন?  
বন্যপ্রাণের উপর নজরদারিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বসল অত্যাধুনিক সোলার সিসিটিভি ক্যামেরা!
  • পুরুলিয়ায় প্রথমবার সোলার ফিটেড নাইট ভিশন সিসিটিভি ক্যামেরায় বন্যপ্রাণীর গতিবিধি নজরদারি শুরু.

  • ঝাড়খন্ড-বাংলা সীমান্তবর্তী সুবর্ণরেখা নদী বরাবর ছয়টি স্থানে বসানো হয়েছে এই অত্যাধুনিক ক্যামেরা.

  • এই ক্যামেরাগুলি ৩৬০ ডিগ্রি ভিউতে দিনে ও রাতে ২৪ ঘণ্টা নজরদারি চালিয়ে হাতির গতিবিধি পর্যবেক্ষণ করবে.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement