advertisement

Lok Sabha Elections 2024: একচুলও মাটি ছাড়তে নারাজ, লোকসভায় নরেন্দ্র মোদিকে বিরাট উপহার দিতে চান অগ্নিমিত্রা! কী জানেন?

Last Updated:

Lok Sabha Elections 2024: খড়গপুর শহর জুড়ে প্রচার। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল একচুলও জমি ছাড়তে নারাজ।

+
পদ্মফুল

পদ্মফুল হাতে প্রচার অগ্নিমিত্রার

পশ্চিম মেদিনীপুর: নাম ঘোষণার পর যেন এক চুলও মাটি ছাড়তে নারাজ কোনও রাজনৈতিক দলের প্রার্থীই। বিধানসভা এবং লোকসভা দু’টি ক্ষেত্রে নির্বাচিত দিলীপ ঘোষের আসনে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে।
অন্যদিকে, সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আসনে প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। স্বাভাবিক ভাবে দুই প্রতিপক্ষই জোর টক্কর দিতে প্রস্তুত লোকসভা নির্বাচনে। তাই নাম ঘোষণার পর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করছেন তিনি।
মঙ্গলবার সকাল থেকে তিনি খড়্গপুরে বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন, উদ্বোধন করেন দলীয় কার্যালয়ও। বক্তব্য রাখতে গিয়ে মানুষের নানা সমস্যার সমাধানেরও আশ্বাস দেন অগ্নিমিত্রা। এদিন প্রথমে তিনি ২৪ নম্বর ওয়ার্ডে পুরাতন বাজার এলাকায় একটি মন্দিরের পুজো দিয়ে তার প্রচার কাজ শুরু করেন। পরে তিনি হুডখোলা জিপে চড়ে আবার কখনও পায়ে হেঁটে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: গাড়িতে টানা কতক্ষণ AC চললে ১ লিটার তেল পোড়ে জানেন? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!
শুধু তাই নয়, এদিন অগ্নিমিত্রা পালের প্রচারে দেখা গেল অভিনবত্ব। হাতে পদ্মফুল নিয়ে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান প্রার্থী। এরপর তিনি খড়গপুরের ভবানীপুরে একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এরপর তিনি খড়গপুর পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের অলি গলিতে প্রচার চালান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের নানা অভাব অভিযোগের কথা।
advertisement
পাশাপাশি, তিনি পৌর এলাকায় বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাসও দেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গ থেকে ৩৫ টার বেশি আসন নরেন্দ্র মোদিকে উপহার দিতে হবে শুধু তাই নয় মেদিনীপুর লোকসভার আসনটিও উপহার দিতে হবে প্রধানমন্ত্রীকে। তবে নির্বাচনে দিলীপ ঘোষের পুরানো কেন্দ্রে কোন ফুল ফোটে তা এখন দেখার।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: একচুলও মাটি ছাড়তে নারাজ, লোকসভায় নরেন্দ্র মোদিকে বিরাট উপহার দিতে চান অগ্নিমিত্রা! কী জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement