advertisement

West Bengal Job Recruitment: আপনার জন্য 'এই' জেলাতেই চাকরির দারুণ সুযোগ! কোথায়, কীভাবে আবেদন করবেন? জানুন এক ক্লিকে

Last Updated:

West Bengal Job Recruitment: গানের প্রশিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকার পরিচালিত একটি সরকারি হোমে একজন মিউজিক ট্রেনার নিয়োগ করা হবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মেদিনীপুর: আপনি কি ভাল গান গাইতে পারেন? তবে আপনার জন্য এই জেলাতেই রয়েছে চাকরির সুযোগ। অস্থায়ী চুক্তিভিত্তিতে গানের প্রশিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকার পরিচালিত একটি সরকারি হোমে একজন মিউজিক ট্রেনার নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিতে এই গানের প্রশিক্ষক নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, চলতি মাসে ওয়াক ইন ইন্টারভিউ এর মধ্য দিয়ে বেছে নেওয়া হবে একজন প্রশিক্ষককে। মেদিনীপুর শহরের গোপ এলাকায় অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবনের জন্য প্রশিক্ষক নিয়োগ করা হবে। গানের প্রতি দক্ষতা এবং গান নিয়ে পড়াশোনা করা থাকলে আপনি আবেদন জানাতে পারবেন। সরাসরি ইন্টারভিউতে যোগ দিতে পারবেন। প্রয়োজন পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
advertisement
আরও পড়ুনঃ সুস্বাদু লঙ্কার আচার বানান ঠিক ‘এভাবে’, বছরের পর বছর নষ্ট হবে না! চেয়ে খাবে সবাই, মা-ঠাকুমার সহজ রেসিপি শিখে নিন
ছোট ছোট আবাসিকদের গানে দক্ষ করে তুলতে এই প্রশিক্ষক নিয়োগ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। জানা গিয়েছে, ১৬ জুলাই ২০২৫, সকাল ১১ টা থেকে মেদিনীপুর শহর স্থিত অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়ে ওয়াক ইন ইন্টারভিউ এর মধ্য দিয়ে এই প্রশিক্ষক নিয়োগ করা হবে। জানান হয়েছে ইন্টারভিউতে আসা আবেদনকারীর সংগীত বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
advertisement
advertisement
শুধু তাই নয়, ন্যূনতম পাঁচ বছরে প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে হতে হবে পশ্চিম মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা। তাই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন জানান এই বিশেষ প্রশিক্ষক পদের জন্য। বিশদে জানতে জেলা প্রশাসনের ওয়েবসাইটটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Job Recruitment: আপনার জন্য 'এই' জেলাতেই চাকরির দারুণ সুযোগ! কোথায়, কীভাবে আবেদন করবেন? জানুন এক ক্লিকে
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement