WBCHSE HS Exam 2026: পরীক্ষা দিতে শুরু হতেই থরথর করে কেঁপে উঠল শরীর! হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে
- Reported by:PRIYABRATA GOSWAMI
- news18 bangla
- Published by:Pooja Basu
Last Updated:
West Bengal Higher Secondary Exam 2026:পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ পরীক্ষার হলে অস্বাভাবিক রকমের কাঁপুনি শুরু হয় ওই পরীক্ষার্থীর। বিষয়টি পরীক্ষকের নজরে আসতেই তড়িঘড়ি শিক্ষা দফতরে জানানো হয়।
বাঁকুড়া: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ঘটল বিপত্তি। পরীক্ষা শুরু হতেই বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থী পরীক্ষার হলে হঠাৎ কাঁপতে শুরু করে। পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে। তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে।
আজ,১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা ছিল। অন্যান্য পরীক্ষার্থীর মতোই এদিন বাঁকুড়া হিন্দু হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রিম্পা নন্দী হাজির হয় নিজের পরীক্ষাকেন্দ্র টাউন গার্লস হাইস্কুলে। পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ পরীক্ষার হলে অস্বাভাবিক রকমের কাঁপুনি শুরু হয় ওই পরীক্ষার্থীর। বিষয়টি পরীক্ষকের নজরে আসতেই তড়িঘড়ি শিক্ষা দফতরে জানানো হয়। ওই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। সেখানেই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার সমস্ত ব্যবস্থা করে শিক্ষা দফতর। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি৷ তার চিকিৎসা চলছে।
advertisement
advertisement
আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর এই পরীক্ষা অন্যবারের তুলনায় অনেকটাই ভিন্ন, কারণ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, নতুন সেমিস্টার ব্যবস্থায় এই প্রথম এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে, যা সংসদের কাছে বড় চ্যালেঞ্জ। সংসদ সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে তিন ধরনের পরীক্ষা হবে—Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির (Old System) উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ৭৯,৩৪৭ জন এবং রাজ্যের ২৩টি জেলাতেই সংখ্যার নিরিখে এগিয়ে ছাত্রীরা।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2026 7:28 PM IST










