advertisement

HS Exam 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই চরম বিপত্তি! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রী, তারপর যা হল...

Last Updated:

HS Exam 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ধবধবী হাই স্কুলের ছাত্রী আফসানা খাতুন দেওয়া হল না প্রথম দিনের পরীক্ষা। পরীক্ষা হলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনায় পরীক্ষার হলে মুহূর্তের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী
হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী
দক্ষিণ ২৪ পরগনা,বারুইপুর, সুমন সাহা : শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। রাজ্যজুড়ে কঠোর নিরাপত্তা ও নির্দিষ্ট নিয়ম মেনে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয় বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে। বারুইপুরের রাসমণি বালিকা বিদ্যালয়েও সেই নিয়ম মেনেই পরীক্ষা শুরু হচ্ছিল। তবে প্রথম দিনেই সেখানে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা, যা উদ্বেগে ফেলেছে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের।
ধবধবী হাই স্কুলের ছাত্রী আফসানা খাতুনের সিট পড়েছিল বারুইপুর থানার অন্তর্গত রাসমণি বালিকা বিদ্যালয়ে। সকালে অন্যান্য পরীক্ষার্থীদের মতো সেও পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নির্দিষ্ট কক্ষে প্রবেশ করে। কিন্তু পরীক্ষার হলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনায় পরীক্ষার হলে মুহূর্তের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন-৩০০ বছর পর মহাশিবরাত্রিতে বিরল রাজযোগ…! সৌভাগ্যের দরজা খুলবে কোন রাশির, মিলবে কুবেরের ধন, বিপুল ধনবর্ষা কাদের কপালে
পরিস্থিতি বুঝে দ্রুত এগিয়ে আসেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে তাকে সুস্থ করার চেষ্টা করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি খবর দেওয়া হয় আফসানার বাড়ির লোকজনকে। পরিবারের সদস্যরাও তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে যান।
advertisement
advertisement
হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি অবজারভেশনে রাখেন। প্রাথমিক চিকিৎসা শুরু হয় এবং তাকে অক্সিজেন দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে ঠিক কী কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে আফসানা। স্বাভাবিকভাবেই এদিন তার পরীক্ষা দেওয়া আর সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষাগুলোতে সে অংশ নিতে পারবে কিনা, তা নির্ভর করছে তার দ্রুত সুস্থতার ওপর। পরীক্ষাকেন্দ্রের তরফে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলেই বড় কোনও বিপদ এড়ানো গেছে। তবুও এই ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। এখন সবার একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে আবার পরীক্ষার লড়াইয়ে ফিরুক আফসানা খাতুন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই চরম বিপত্তি! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রী, তারপর যা হল...
Next Article
advertisement
Kanpur Lamborghini Crash Arrest: কানপুরের রাস্তায় ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে অবশেষে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
কানপুরে ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
  • কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ড !

  • গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র শিবম মিশ্র

  • বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল পুলিশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement