advertisement

Recruitment 2021: মেগা রিক্রুটমেন্ট নিয়ে হাজির পাবলিক সার্ভিস কমিশন, কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

প্রার্থীদের আগামী ২১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2021)

মেগা রিক্রুটমেন্ট নিয়ে হাজির পাবলিক সার্ভিস কমিশন, কী ভাবে আবেদন করবেন?
মেগা রিক্রুটমেন্ট নিয়ে হাজির পাবলিক সার্ভিস কমিশন, কী ভাবে আবেদন করবেন?
#ভুবনেশ্বর: সম্প্রতি ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের (Odisha Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ওড়িশা জুডিসিয়াল সার্ভিস ২০২১, ল' বিভাগের অধীনে সিভিল জাজ (Civil Judge) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
OPSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
OPSC Recruitment 2021: বয়সসীমা
১ আগস্ট, ২০২০ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স সীমা ৩৫ বছরের বেশি হওয়া কাম্য নয় এবং ২৩ বছরের কম হওয়া উচিত নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ১ অগাস্ট, ২০২০ তারিখ অনুযায়ী ৩৯ বছরের কম হতে হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (Odisha Public Service Commission)
পদের নাম:সিভিল জাজ (Civil Judge)
শূন্যপদের সংখ্যা:৫৩
কাজের স্থান:ওড়িশা
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:কিছু জানানো হয়নি
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:অনলাইন
advertisement
আবেদনের শেষ দিন: ২০.০১.২০২২
OPSC Recruitment 2021: আবেদন পদ্ধতি
১. আগ্রহী প্রার্থীদের সবার প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে আবেদন করার জন্য- https://www.opsc.gov.in/
৩. অনলাইন অ্যাপ্লিকেশন ট্যাবে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। তার পর আবেদনপত্র ও অন্যান্য ডকুমেন্ট সহ ফর্মটি সাবমিট করতে হবে।
advertisement
৪. প্রার্থীদের একটি স্থায়ী পাবলিক-সার্ভিস অ্যাকাউন্ট নম্বর (PPSAN) বরাদ্দ করা হবে।
৫. রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন এবং জমা দেওয়া অনলাইন আবেদনপত্র ভবিষ্যতের সুবিধার্থে প্রিন্ট করিয়ে রাখতে হবে।
OPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সম্ভাব্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার জন্য একটি প্রফর্মার আবেদনপত্রের মাধ্যমে অনলাইন আবেদন পূরণ করতে পারেন।
advertisement
OPSC Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
কমিশন ২১ ডিসেম্বর, ২০২১ তারিখে পরীক্ষার ফি প্রদানের সঙ্গে অনলাইন রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট লিঙ্কও প্রকাশ করবে। উল্লিখিত লিঙ্কটি ২০ জানুয়ারি, ২০২২ পর্যন্ত খোলা থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021: মেগা রিক্রুটমেন্ট নিয়ে হাজির পাবলিক সার্ভিস কমিশন, কী ভাবে আবেদন করবেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement