advertisement

Madhyamik Exam 2026: মোবাইল নিয়ে হলে ঢুকেছিল, একাধিক পড়ুয়ার মাধ্যমিক পরীক্ষা বাতিল! জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি

Last Updated:

Madhyamik Exam 2026: মোবাইল নিয়ে হলে ঢুকে পড়ার কারণে বাতিল হল পরীক্ষা। বাঁকুড়ায় জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার ষষ্ঠ দিনে বাঁকুড়া জেলার একাধিক মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

মাধ্যমিক পরীক্ষা বাতিল কতজনের? (প্রতীকী ছবি)
মাধ্যমিক পরীক্ষা বাতিল কতজনের? (প্রতীকী ছবি)
বাঁকুড়া: রাজ্যে প্রায় ৩৯ জন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ার কারণে বাঁকুড়ায় জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার ষষ্ঠ দিনে বাঁকুড়া জেলার একাধিক মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
বাঁকুড়া বিষ্ণুপুর মহকুমা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে পর্ষদ সভাপতি জানান, ষষ্ঠ পরীক্ষা পর্যন্ত রাজ্যে ৩৮ থেকে ৩৯ জন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কারণে। এগুলো অনেকটাই আটকানো গিয়েছে, তারপরেও যদি মোবাইল পাওয়া যায় কিছু করার থাকে না।
আরও পড়ুন: তিহার জেলে আত্মসমর্পণ করেই হাউ হাউ করে কেঁদে ফেললেন রাজপাল যাদব, কিন্তু কেন? তোলপাড় বলিউড
শনিবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। বিকেলে মধ্যশিক্ষা পর্ষদ জানাল, এ দিনও গোটা রাজ্যে ১২ পরীক্ষার্থী ধরা পড়েছে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে। শুক্রবার পর্যন্ত দেখা গিয়েছিল এক অভিনব প্রবণতা– পড়ুয়ারা দলবদ্ধ ভাবে একটি বা দু’টি মোবাইল নিয়ে ঢুকেছিল পরীক্ষাকেন্দ্রে। সেগুলিকে ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জেনে নিচ্ছিল উত্তর। তারপর চলছিল টোকাটুকি। শনিবার অবশ্য অনেককেই ব্যক্তিগত ভাবে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: পিএইচডি গবেষণাপত্রে ১০ শতাংশের বেশি AI ব্যবহার করা যাবে না, নয়া বিধি কলকাতা বিশ্ববিদ্যালয়ের
কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে ধরা পড়েছে ১২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে কেউ কেউ শৌচাগারে মোবাইল রেখে এসেছিল। কেউ আবার মোবাইল নিয়ে ঢুকেছিল জুতো বা অন্তর্বাসের ভিতর। এক পরীক্ষার্থী মোবাইল বার করতে গিয়েই ধরা পড়ে যায়। বাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উত্তর জেনেও ফেলেছিল। তাদের পুরও পরীক্ষাই বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: মোবাইল নিয়ে হলে ঢুকেছিল, একাধিক পড়ুয়ার মাধ্যমিক পরীক্ষা বাতিল! জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি
Next Article
advertisement
সুপ্রিম নির্দেশ মেনে চূড়ান্ত ও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দাবি, জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দাবি, জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের
  • ফের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি শাসক দলের। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement