advertisement

Madhyamik Exam 2025 Routine: ২০২৫-এ মাধ্যমিক পরীক্ষা কবে শুরু? চলতি বছরের ফলপ্রকাশ করেই জানিয়ে দিল পর্ষদ

Last Updated:

Madhyamik Exam 2025 Routine: ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিনই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে হবে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিক ২০২৫ কবে?
মাধ্যমিক ২০২৫ কবে?
কলকাতা: ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিনই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে হবে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরু ২০২৫-এর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই। শীঘ্রই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন দেওয়া হবে বলে পর্ষদ জানিয়েছে। ফেব্রুয়ারি মাসে রয়েছে একাধিক ছুটি। তাই গোটা পরিস্থিতি বিবেচনা করেই আগামী বছরের পরীক্ষার সূচি প্রস্তুত করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক বোর্ড।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। এ বছরের পরীক্ষায় ৭টি কম্পালসরি বিষয় এবং ৪৭টি ঐচ্ছিক বিষয় ছিল। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ। ২০২৩-এ এই হার ছিল ৮৬.১৫ শতাংশ। প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। রইল সবিস্তার মেধাতালিকা। মেধাতালিকায় পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ জন, মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন।
advertisement
আরও পড়ুন: ২০২৪-এর মাধ্যমিকের প্রথম দশে কারা? দেখুন সম্পূর্ণ মেধাতালিকা
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। এ বছরের পরীক্ষায় ৭টি কম্পালসরি বিষয় এবং ৪৭টি ঐচ্ছিক বিষয় ছিল। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ। ২০২৩-এ এই হার ছিল ৮৬.১৫ শতাংশ। প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী।
advertisement
advertisement
প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। স্কুলের নাম: রামভোলা হাইস্কুল, জেলা: কোচবিহার। প্রাপ্ত নম্বর: ৬৯৩ (৯৯ শতাংশ)। দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু। স্কুলের নাম: পুরুলিয়া জেলা স্কুল, জেলা পুরুলিয়া। প্রাপ্ত নম্বর: ৬৯২ ( ৯৮.৯৬ শতাংশ)। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ৩ জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পালের প্রাপ্ত নম্বর ৬৯১।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2025 Routine: ২০২৫-এ মাধ্যমিক পরীক্ষা কবে শুরু? চলতি বছরের ফলপ্রকাশ করেই জানিয়ে দিল পর্ষদ
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement