advertisement

WBBSE Madhyamik Result 2024 Out LIVE : ৮০ দিনের মাথায় মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট আউট, কেমন হল ফলাফল? দেখুন এখানে

Last Updated:

WBBSE Madhyamik 10th Class Result 2024 Out LIVE Updates : চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া।

ফল প্রকাশিত মাধ্যমিক ২০২৪-এর
ফল প্রকাশিত মাধ্যমিক ২০২৪-এর
কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিক ২০২৪-এর ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা- ২৬৭৫টি।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -এর মতো সরকারি ওয়েবসাইটের পাশাপাশি বেশ কিছু বেসরকারি ওয়েবসাইট থেকেও মাধ্যমিকের ফল জানা যাবে। বৃহস্পতিবারই সকাল ১০টায় স্কুলগুলি মার্কশিট পাবে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে। ফলে এদিন দুপুর থেকেই স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষার মার্কশিট হাতে পাবে।
advertisement
advertisement
www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। মার্কশিটের পিডিএফ নামাতে পারবে তারা। ফলাফল প্রকাশিত হবে wbresults.in , wbbse.org -এ। রেজাল্ট দেখা যাবে exametc.com -এও।
advertisement

ধাপে ধাপে দেখতে হবে রেজাল্ট

— অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করুন
— WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন
— রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে
— WBBSE রেজাল্ট ২০২৪ লগ-ইন উইন্ডো খুলবে
— মাধ্যমিকের রোল নম্বর, জন্ম তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে
advertisement
— এরপর সাবমিট করলেই স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে
এ বছর মাধ্যমিকে প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী। লোকসভা নির্বাচনের জন্য এবছর বেশ কিছুটা এগিয়ে আনা হয় মাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। মাধ্যমিক পরীক্ষা চলেছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ফল বেরনোর পর শুক্রবারই একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2024 Out LIVE : ৮০ দিনের মাথায় মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট আউট, কেমন হল ফলাফল? দেখুন এখানে
Next Article
advertisement
Faridabad Woman Death: নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
  • নুডলসের সঙ্গে আইসক্রিম খেয়ে তরুণীর রহস্যমৃত্যু৷

  • হরিয়ানার ফরিদাবাদের ঘটনা৷

  • ময়নাতদন্তের জন্য পাঠানো হল তরুণীর দেহ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement