advertisement

Madhyamik Result 2024: কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখবেন? মার্কশিট হাতে পাবেন কখন? এক ক্লিকে জানুন

Last Updated:

West Bengal Madhyamik 10th Class Result 2024 : বৃহস্পতিবার সকাল ৯টায় মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে।

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: ২ মে, বৃহস্পতিবার মাধ্যমিক ২০২৪-এর ফলাফল প্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ফল ঘোষণার দিনেই পরীক্ষার্থীরা হাতে পাবেন মাধ্যমিকের মার্কশিট। বৃহস্পতিবার সকাল ৯টায় মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে। তবে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। যদিও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মার্কশিট হাতে পাওয়া যাবে রেজাল্ট আউটের দু’দিন পর।
advertisement
www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এর মতো সরকারি ওয়েবসাইটের পাশাপাশি বেশ কিছু বেসরকারি ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফল জানা যাবে। ওই দিনই সকাল ১০টায় স্কুলগুলি মার্কশিট পাবে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে। ফলে বৃহস্পতিবার দুপুর থেকেই স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষার মার্কশিট পেতে পারবে।
advertisement

কীভাবে রেজাল্ট দেখবেন পরীক্ষার্থীরা?

ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। মার্কশিটের পিডিএফ নামাতে পারবে তারা।

ধাপে ধাপে দেখতে হবে রেজাল্ট

— অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করুন
advertisement
— WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন
— রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে
—লগ-ইন করলেই দেখা যাবে রেজাল্ট
আরও পড়ুন: সারারাত মোবাইল চার্জে, রোজ ১০০ শতাংশ চার্জ দেন ফোনে! মোবাইলে কতটা চার্জ দেওয়া উচিত জানেন?
এ বছর মাধ্যমিকে প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী। লোকসভা নির্বাচনের জন্য এবছর বেশ কিছুটা এগিয়ে আনা হয় মাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। মাধ্যমিক পরীক্ষা চলেছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলাফল প্রকাশিত হবে ২ মে, বৃহস্পতিবার। ফল বেরনোর পর শুক্রবারই একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Result 2024: কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখবেন? মার্কশিট হাতে পাবেন কখন? এক ক্লিকে জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement