advertisement

Recruitment 2021|| মোটা অঙ্কের বেতন, পাবলিক সার্ভিস কমিশনে অফিসার পদে শীঘ্রই নিয়োগ, জানুন বিশদে...

Last Updated:

Public Service Commission Recruitment 2021: অফিসার পদে নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন। সম্প্রতি OPSC-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচার অফিসার পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।

#ভুবনেশ্বর: অফিসার পদে নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন। সম্প্রতি ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (Odisha Public Service Commission), সংক্ষেপে OPSC-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচার অফিসার পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন, তার জন্য সরাসরি ক্লিক করা যায় এই লিঙ্কে- opsc.gov.in
আবেদনের সময়সীমা:
কমিশন সূত্রে জানানো হয়েছে যে, রেজিস্টার করা অনলাইন অ্যাপলিকেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৩০ সেপ্টেম্বর, ২০২১। যদিও রেজিস্ট্রার্ড প্রার্থীরা ৮ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
কমিশনের তরফে মোট পদের সংখ্যা ৩৭টি রয়েছে বলে জানানও হয়েছে। এগ্রিকালচার এবং ফারমার্স এমপাওয়ারমেন্ট বিভাগের অধীনে গ্রুপ বি সার্ভিসের অন্তর্গত ক্লাস- II পদে অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচার অফিসার নিয়োগ করা হবে।
advertisement
বয়সসীমা:
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের বয়সসীমা ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে পারে।
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের সরকার দ্বারা স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার/ হর্টিকালচারে স্নাতক স্তরে সায়েন্স নিয়ে উত্তীর্ণ হতে হবে।
advertisement
নির্বাচন পদ্ধতি:
OPSC প্রার্থীদের উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রথমে লিখিত পরীক্ষা নেবে। সে ক্ষেত্রে লিখিত পরীক্ষায় মোট ২০০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শর্টলিস্ট করে তার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের জন্য মোট ২৫ নম্বর ধার্য করা হয়েছে।
advertisement
আবেদন ফি:
প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতি (শুধুমাত্র ওড়িশা নিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য) এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনও আবেদন ফি লাগবে না।
আবেদন করার আগে প্রার্থীদের ভালো করে আবেদনপত্র দেখে নিতে হবে যাতে কোনও ভুল না থাকে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| মোটা অঙ্কের বেতন, পাবলিক সার্ভিস কমিশনে অফিসার পদে শীঘ্রই নিয়োগ, জানুন বিশদে...
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বন্ধ বৃষ্টিতে
KKR vs PBKS : ইডেনে শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বন্ধ বৃষ্টিতে
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement