advertisement

নদিয়ায় ইসরোর বাস ‘স্পেস অন হুইলস্’! ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশবিজ্ঞানে বাড়ল আগ্রহ

Last Updated:

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেসান ও বিজ্ঞান ভারতীর যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘স্পেস অন হুইলস্’ নামক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী!

+
নদিয়ায়

নদিয়ায় এল ইসরোর বাস

কল্যাণী, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ায় ইসরো ও বিজ্ঞান ভারতীর ‘স্পেস অন হুইলস্’, ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞানে বাড়ল আগ্রহ। ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান বিষয়ে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেসান ও বিজ্ঞান ভারতীর যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘স্পেস অন হুইলস্’ নামক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। এই চলমান প্রদর্শনীর মাধ্যমে প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সামনে তুলে ধরা হচ্ছে ভারতের মহাকাশ গবেষণার সাফল্য ও প্রযুক্তিগত উদ্ভাবন।
নদিয়ার গয়েশপুরে পৌঁছায় এই বিশেষ বিজ্ঞান প্রদর্শনী বাস। বাসটি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যযন্ত্র ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গয়েশপুর যোগাযোগ মোড় থেকে নেতাজি বিদ্যামন্দির পর্যন্ত নিয়ে আসা হয় এই বাস। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বহু মানুষ এই অভিনব শোভাযাত্রা উপভোগ করেন। প্রদর্শনীতে ইসরোর তৈরি বিভিন্ন স্যাটেলাইট, রকেট ইঞ্জিন, চন্দ্রযান-১, চন্দ্রযান-২, ল্যান্ডার বিক্রম, মঙ্গলযানসহ একাধিক মহাকাশ অভিযানের প্রোটোটাইপ ও মডেল প্রদর্শিত হয়। ডন বসকো ইংলিশ মিডিয়াম স্কুলসহ পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
advertisement
advertisement
ক্লাস টু-এর পড়ুয়া প্রীতিশ দত্ত জানায়, এই প্রদর্শনীতে অংশ নিতে পেরে সে ও তার বন্ধুরা খুবই খুশি এবং ভবিষ্যতে ইসরোর সঙ্গে যুক্ত হয়ে মহাকাশ গবেষণায় কাজ করার স্বপ্ন দেখছে। স্কুলের প্রিন্সিপাল ফাদার ভি টি জোশ জানান, এ ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জানার আগ্রহ বাড়াতে বিশেষ ভূমিকা রাখছে।
advertisement
এই প্রদর্শনীতে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। আয়োজকদের মতে, ‘স্পেস অন হুইলস্’ আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও গবেষণামুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
নদিয়ায় ইসরোর বাস ‘স্পেস অন হুইলস্’! ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশবিজ্ঞানে বাড়ল আগ্রহ
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement