সপ্তাহে এক দিন শুধু এটা করলেই ঘরের মেঝে ঝকঝকে হবে নতুনের মতো, বছরের পুরনো ময়লাও উধাও!
- Published by:Tias Banerjee
Last Updated:
প্রতিদিন মেঝে মোছা হলেও অনেক সময়ই দেখা যায়, মেঝের স্বাভাবিক ঝিলিক ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ধুলো, তেলচিটে ভাব আর ময়লা এমন ভাবে জমে যায়, যা শুধু জল বা ডিটারজেন্টে পুরোপুরি উঠে আসে না। তবে সপ্তাহে এক দিন একটি সহজ পদ্ধতি মেনে চললেই ঘরের মেঝে আবার নতুনের মতো ঝকঝকে হয়ে উঠতে পারে এবং দীর্ঘদিনের জমে থাকা ময়লাও পরিষ্কার হয়ে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
কেন প্রতিদিন মেঝে মোছা যথেষ্ট নয়? প্রতিদিন বাড়ির মেঝের উপর দিয়ে অসংখ্য মানুষের যাতায়াত হয়। সঙ্গে থাকে ধুলো, রান্নাঘরের তেলচিটে ভাব আর খাবারের কণা। শুধু জল দিয়ে মেঝে মোছা হলে এই সব ময়লা পুরোপুরি উঠে যায় না। বরং পাতলা একটি স্তর তৈরি হয়, যা ময়লা তুলবার বদলে গোটা মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলেই নিয়মিত পরিষ্কার করার পরেও অনেক সময় মেঝে চিটচিটে বা কালচে দেখায়।
advertisement
এই দুই ধাপেই শুরু ম্যাজিক বিশেষ করে টাইলস ও মার্বেলের মেঝেতে এই পদ্ধতি দারুণ কাজ করে। প্রথম ধাপ: নুন ও বেকিং সোডা দিয়ে শুকনো স্ক্রাব এই ধাপটাই আসল টোটকা, যা খুব কম মানুষই জানেন। সমান পরিমাণ খোলা নুন (রক সল্ট) ও বেকিং সোডা মিশিয়ে নিন। সেই মিশ্রণ মেঝের উপর হালকা ভাবে ছড়িয়ে দিন। তারপর শুকনো কাপড় বা নরম ব্রাশ দিয়ে আলতো করে স্ক্রাব করুন। এতে মেঝেতে জমে থাকা পুরনো ময়লা, তেলচিটে ভাব ও দাগ আলগা হয়ে যাবে।
advertisement







