লোকসভার প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন রবিশংকর প্রসাদ! বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে লোকসভা সচিবালয়
- Reported by:Maitreyee Bhattacharjee
- Published by:Tias Banerjee
Last Updated:
Ravishankar Prasad: লোকসভার প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান হলেন রবিশংকর প্রসাদ। স্পিকার ওম বিড়লা ১৪ জন সাংসদকে মনোনীত করেছেন। রাহুল গান্ধির বিরুদ্ধে প্রিভিলেজ মোশন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে!
লোকসভার প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান করা হল প্রাক্তন আইনমন্ত্রী তথা বিজেপি নেতা রবিশংকর প্রসাদকে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে লোকসভা সচিবালয়।
চব্বিশে সালে গঠিত আঠারতম লোকসভায় এই প্রথম প্রিভিলেজ কমিটি গঠন করা হল। স্পিকার ওম বিড়লা মোট ১৪ জন সাংসদকে কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছেন। সংসদীয় রীতি অনুযায়ী, এই কমিটি সাংসদদের বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখে এবং প্রয়োজন হলে সুপারিশ পেশ করে। সংসদীয় কার্যপ্রণালীর শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় এই কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
advertisement
advertisement
রবিশংকর প্রসাদ এর আগে কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব সামলেছেন এবং দীর্ঘদিনের সাংসদ হিসেবে সংসদীয় পদ্ধতি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা রয়েছে। সেই প্রেক্ষিতেই তাঁকে এই গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
advertisement
এদিকে, রবিশংকরকে চেয়ারম্যান করার পরই বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে আনা প্রিভিলেজ মোশন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তাঁর সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে শাসক দলের আপত্তির জেরে বিষয়টি প্রিভিলেজ কমিটির বিবেচনায় আসতে পারে বলে সূত্রের খবর। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কমিটির তরফে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। রাজনৈতিক মহলের মতে, আগামী অধিবেশনে এই ইস্যু নিয়ে উত্তাপ বাড়তে পারে। সংসদের ভিতরে ও বাইরে বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোরের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2026 11:53 PM IST











