advertisement

Congress Candidate List: ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস! অসমে ক্ষমতায় ফিরতে বড় চমক

Last Updated:

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলের, পুদুচেরির সঙ্গে অসমেও আগামী এপ্রিল-মে মাসের মধ্যে বিধানসভা ভোট হওয়ার কথা৷ যদিও

ভোটের আগেই অসমে বড় চমক কংগ্রেসের৷ ছবি- পিটিআই
ভোটের আগেই অসমে বড় চমক কংগ্রেসের৷ ছবি- পিটিআই
ভোট ঘোষণার আগেই অসমে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস৷ প্রথম দফায় ৪২টি আসনে প্রার্থী তালিকায় রয়েছে অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের নাম৷ তিনি জোড়হাট কেন্দ্র থেকে লড়াই করবেন৷ এ ছাড়াও প্রার্থী হয়েছে অসমে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা দেবব্রত সাইকিয়া৷ তাঁকে নাজিরা কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল৷
এ ছাড়াও শিলচর কেন্দ্র থেকে অভিজিৎ পাল, মাজুলি ইন্দ্রনীল পেগু এবং ডিসপুর থেকে মীরা বড়ঠাকুর গোস্বামীকে প্রার্থী করা হয়েছে৷
অসমে সহ ভোটমুখী কোনও রাজ্যেই এখনও ভোটের নির্ঘণ্টই ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷ ফলে ভোট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিল কংগ্রেস৷
advertisement
এবার কংগ্রেসের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক অবশ্যই গৌরব গগৈয়ের নাম৷ অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব গগৈ এর আগে কোনওদিন বিধানসভা নির্বাচনে লড়েননি৷ অসমে প্রায় এক দশক ধরে ক্ষমতাচ্যুত রয়েছে কংগ্রেস৷ অথচ একসময় তরুণ গগৈ নিজেই টানা ১৫ বছর অসমের মুখ্যমন্ত্রী ছিলেন৷ প্রার্থী তালিকা ঘোষণার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধিকে তাঁর উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন গৌরব গগৈ৷
advertisement
অসম বিধানসভায় এই মুহূর্তে বিজেপি-র হাতে ৬৪ জন বিধায়ক রয়েছে৷ বিজেপি-র জোট সঙ্গী অসম গণপরিষদের হাতে ৯ জন এবং ইউপিপিএল-এর হাতে ৭ জন বিধায়ক রয়েছে৷ বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের তিন জন বিধায়ক রয়েছে৷ অন্যদিকে কংগ্রেসের হাতে রয়েছে ২৬ জন বিধায়ক৷ এআইডিইউএফ-এর হাতে ১৫ জন এবং সিপিএমের ১ জন বিধায়ক রয়েছে অসম বিধানসভায়৷
advertisement
গত বছর অসম প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পান গৌরব গগৈ৷ পর পর দুটি বিধানসভা নির্বাচনে অসমে হারের মুখ দেখে কংগ্রেস৷ ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ১৪টি আসনের মধ্যে মাত্র ৩টিতে জয়ী হয় কংগ্রেস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Congress Candidate List: ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস! অসমে ক্ষমতায় ফিরতে বড় চমক
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement