advertisement

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার আরও এক স্বঘোষিত বাবা

Last Updated:

ফের ধর্ষণের অভিযোগ উঠল আরও এক স্বঘোষিত বাবার বিরুদ্ধে ৷ মহিলা ভক্তকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে ৷

#নয়াদিল্লি: ফের ধর্ষণের অভিযোগ উঠল আরও এক স্বঘোষিত বাবার বিরুদ্ধে ৷ মহিলা ভক্তকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে ৷ এমকি হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে স্বঘোষিত বাবার বিরুদ্ধে ৷ অভিযুক্ত ‘বাবা’-র নাম রবি গিরি জি মহারাজ ৷
নাগা বাবা নামে পরিচিত ওই ব্যক্তি দিল্লির কমলা মার্কেটে হরিহর আশ্রমে ভক্তদের সঙ্গে দেখা করতেন ৷ জানা গিয়েছে, মহিলার পরিবার কয়েক মাস আগে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ৷ অবিবাহিত মেয়েদের জন্য ভালো পাত্রের সন্ধান দেওয়ার আশ্বাস দেন তিনি ৷ এরপর নির্যাতিতার ফোন নম্বর, বাড়ির ঠিকানা নিয়ে তাদের বাড়িতে যাতায়াত শুরু করেন ৷
advertisement
advertisement
এর কিছুদিন পর থেকেই মহিলার সঙ্গে ফ্লার্ট করা শুরু করেন তিনি ৷ নির্যাতিতা আপত্তি জানালে তাকে অশ্লীল ও হুমকি দেওয়া ম্যাসেজ পাঠাতে শুরু করেন তিনি ৷
থানায় অভিযোগ দায়ের করলে স্বঘোষিত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার আরও এক স্বঘোষিত বাবা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement