advertisement

Coochbehar News: সিপিএম প্রার্থীর বাড়ির সামনে পড়ে জোড়া বোমা! তীব্র আতঙ্ক মাথাভাঙায়

Last Updated:

মাথাভাঙার সিপিএম প্রার্থী কাউসার আলম মিয়াঁর বাড়ির সামনে থেকে উদ্ধার হল জোড়া সকেট বোমা

কোচবিহার: দিনহাটার পর এবার বোমাতঙ্ক মাথাভাঙায়। এখানকার এক সিপিএম প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল সকেট বোমা। সিপিএম প্রার্থী কাউসার আলম মিয়াঁর অভিযোগ, মঙ্গলবার ভোররাতে তাঁর বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। কিন্তু সেই সময়ে বোমা দুটি ফাটেনি। বুধবার সকালে সেই বোমা উদ্ধার হয়।
মাথাভাঙার পচাগড় পঞ্চায়েতের ফকিরের কুঠির এলাকার ২৭১ নাম্বার বুথের সিপিএম প্রার্থী কাউসার আলম মিঁয়ার বাড়ির সামনে থেকে এই বোমা উদ্ধার হয়েছে। বুধবার সকালে বোমা দুটি পড়ে থাকার খবরে চাঞ্চল্য ছড়ায় গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা বোমা উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনায় ওই বুথের তৃণমূল প্রার্থী বিক্রম দত্তের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সিপিএম প্রার্থী।
advertisement
advertisement
কাউসার আলম মিঁয়ার দাবি, তৃণমূল প্রার্থী বিক্রম দত্ত কয়েকদিন আগে তাঁর বাড়িতে এসে হুমকি দিয়েছিলেন। কিন্তু সেই হুমকির সামনে তিনি মাথানত না করায় তাঁর বাড়িতে হামলা করা হয় বলে ওই তৃণমূল প্রার্থীর অভিযোগ। বরাত জোরে রক্ষা পান তিনি। এদিকে তৃণমূল প্রার্থীর দিকে অভিযোগের আঙুল তুললেও ওই সিপিএম প্রার্থী থানায় কোন‌ও লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছে পুলিশ। যদিও তারা ওই গ্রামের নিরাপত্তা বাড়িয়েছে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: সিপিএম প্রার্থীর বাড়ির সামনে পড়ে জোড়া বোমা! তীব্র আতঙ্ক মাথাভাঙায়
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement