advertisement

লাঞ্চের নামে ব্যাঙ্ক কর্মীরা গ্রাহকদের দাঁড় করিয়ে রেখেছে ঘণ্টার পর ঘণ্টার, দেখে নিন কী করতে হবে

Last Updated:

বেশিরভাগ গ্রাহকরাই এই বিষয়ে জানেন না ৷ দেখে নিন কোথায় এরকম কর্মচারীদের নামে অভিযোগ জানাতে পারবেন ৷

#নয়াদিল্লি: সকলকেই কখনও না কখন এই পরিস্থিতির সম্মুখিন হতে হয়েছে ৷ দেখা গিয়েছে, অনেক সময় ব্যাঙ্কে যাওয়ার পর লাঞ্চ চলছে বলে গ্রাহকদের ফেরত পাঠিয়ে দেওয়া হয় বা বেশ অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় ৷ অনেক সময়ে লাঞ্চের সময় পেরিয়ে যাওয়ার পরও ব্যাঙ্ক কর্মীরা তাঁদের সিটে থাকেন না ৷ ফলে গ্রাহকদের বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ৷
তবে এবার থেকে ব্যাঙ্ক কর্মীরা এরকম করলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে ৷ বেশিরভাগ গ্রাহকরাই এই বিষয়ে জানেন না ৷ দেখে নিন কোথায় এরকম কর্মচারীদের নামে অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
ব্যাঙ্ক লোকপালের কাছে অভিযোগ জানাতে পারবেন-
আপনিও এরকম ঘটনার সম্মুখিন হলে এই বিষয়ে অভিযোগ জানাতে পারবেন ব্যাঙ্কিং লোকপালের কাছে ৷
advertisement
ব্রাঞ্চ হেডের কাছে অভিযোগ জানাতে পারবেন -
ব্যাঙ্ক কর্মীরা কাজ না করলে আপনি এর অভিযোগ ব্যাঙ্কের প্রধানকে জানাতে পারবেন ৷ গ্রিভান্স রিড্রেসল সিস্টেমে গ্রাহকরা অভিযোগ জানাতে পারবেন ৷
ব্যাঙ্ক হেল্পলাইন-
এছাড়া ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর ফোন করেও কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন ৷ ব্যাঙ্কের ব্রাঞ্চ নিয়ে অভিযোগ থাকলেও এখানে জানাতে পারবেন ৷ এই হেল্পলাইন নম্বর আপনার ব্যাঙ্কের ওয়েবসাইটে পেয়ে যাবেন ৷
advertisement
আরবিআই একটি আরটিআই এর উত্তরে জানিয়েছে ব্যাঙ্কের আধিকারিকরা এক সঙ্গে লাঞ্চে যেতে পারেন ৷ এক এক করে লাঞ্চ ব্রেকে যেতে পারেন ৷ এই সময় নর্মাল ট্রানজাকশন জারি থাকবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লাঞ্চের নামে ব্যাঙ্ক কর্মীরা গ্রাহকদের দাঁড় করিয়ে রেখেছে ঘণ্টার পর ঘণ্টার, দেখে নিন কী করতে হবে
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement