advertisement

Business Idea: চাকরির পাশাপাশি মাত্র ২৫,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা

Last Updated:

Business Idea: প্রতি মাসে আয় করবেন লাখ লাখ টাকা ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যবসা করার জন্য সরকারের তরফে ৫০ শতাংশ পর্যন্ত সাবসিডি পাবেন ৷

#নয়াদিল্লি: চাকরির পাশাপাশি বাড়তি ইনকাম (How to earn money) করতে চান ? তাহলে চাকরির পাশাপাশি শুরু করে দিন এই ব্যবসা ৷ প্রতি মাসে আয় করবেন লাখ লাখ টাকা ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যবসা করার জন্য সরকারের তরফে ৫০ শতাংশ পর্যন্ত সাবসিডি পাবেন ৷ সম্প্রতি দেখা গিয়েছে মুক্ত চাষের (Pearl farming) উপর মানুষের ইন্টারেস্ট বাড়ছে ৷ মুক্তর চাষ করে একাধিক জন লক্ষপতি হয়ে উঠেছে ৷
মুক্তর চাষ করার জন্য কী কী লাগবে ?
এর জন্য একটি পুকুর, ঝিনুক (যেখান থেকে মুক্ত তৈরি করা হয়) এবং প্রশিক্ষণ, এই তিনটি জিনিস প্রয়োজন ৷ পুকুর আপনি নিজের খরচায় বানাতে পারবেন বা সরকারের থেকে ৫০ শতাংশ সাবসিডির সুবিধাও নিতে পারেন ৷ ঝিনুক দেশের বিভিন্ন রাজ্যে পাওয়া যায় ৷ তবে দক্ষিণ ভারত এবং বিহারের দ্বারভাঙায় ঝিনুকের কোয়ালিটি সবচেয়ে ভাল ৷ এই চাষের জন্য দেশে একাধিক সংস্থা রয়েছে যারা প্রশিক্ষণ দিয়ে থাকে ৷
advertisement
advertisement
কীভাবে চাষ করা হয় ?
সবার প্রথমে ঝিনুকগুলি একটি জালে বেঁধে পুকুরে ১০ থেকে ১৫দিনের জন্য ডুবিয়ে রাখা হয় ৷ এরপর সেগুলিকে তুলে সার্জারি করা হয় ৷ সার্জারি মানে ঝিনুকের ভিতরে একটি কণা বা পার্টিকেল ঢোকানো হয় ৷ এরপর উপরেই ঝিনুকের স্তর তৈরি হয়, যা পরবর্তীতে মুক্তায় পরিণত হয়।
advertisement
কত টাকায় এই ব্যবসা শুরু করা যাবে ?
একটি ঝিনুক তৈরি করতে ২৫ থেকে ৩৫ টাকা খরচা হয়ে থাকে ৷ তৈরি হয়ে যাওয়ার পর একটি ঝিনুক থেকে ২টি মুক্ত পাওয়া যায় ৷ একটি মুক্তোর দাম কমপক্ষে ১২০ টাকা হয় ৷ কোয়ালিটি ভাল হলে ২০০ টাকারও বেশি দাম হতে পারে ৷ এক একের পুকুরে ২৫ হাজার ঝিনুক তৈরি করলে প্রায় ৮ লক্ষ টাকা খরচ হবে ৷ তৈরি হতে গিয়ে ধরে নেওয়া যাক ৫০ শতাংশ নষ্ট হয়ে গেল তা হলেও হিসেব অনুযায়ী বছরে প্রায় ৩০ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: চাকরির পাশাপাশি মাত্র ২৫,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement