advertisement

Post office vs SBI FD Rates: পোস্ট অফিস না SBI এফডি ? কোথায় ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন....

Last Updated:

Post office vs SBI FD Rates: সম্প্রতি ২ বছরের বেশি সময়ের এফডি-তে সুদের হার বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক ৷

#নয়াদিল্লি: অর্থ বিনিয়োগের অন্যতম মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (FD), কারণ এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে কোনও ঝুঁকি থাকে না। অর্থাৎ নিরাপদ, নিশ্চিত বিনিয়োগের কথা ভাবলে প্রথমেই মাথায় আসবে এই এফডি-র কথা । এখানে বিনিয়োগের (Investment) প্রধান সুবিধাই হল, নির্দিষ্ট সময়সীমা পার করলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে আসবে। আর তাতে ঝুঁকিও থাকবে না। তাই ইক্যুইটি-তে বিনিয়োগ করার থেকে ফিক্সড ডিপোজিট বিনিয়োগ করা ভীষণই নিরাপদ। কারণ এই ধরনের ডিপোজিট মার্কেটের সঙ্গে যুক্ত নয় আর নির্দিষ্ট পরিমাণ অর্থও হাতে এসে যায়। যে কোনও ব্যাঙ্ক এফডি-র সুবিধা দিয়ে থাকে ৷ এর পাশাপাশি পোস্ট অফিসেও টাইম ডিপোজিট স্কিম রয়েছে ৷ পোস্ট অফিসের টাইম ডিপোজিট এবং ব্যাঙ্কের এফডি প্রায় একই ৷
SBI FD Rates-
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছর- বিভিন্ন ম্যাচিউরিটির এফডি-র সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের ৷ সম্প্রতি ২ বছরের বেশি সময়ের এফডি-তে সুদের হার বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক ৷
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্ক ২ থেকে ৩ বছরের এফডি-তে সুদের হার ৫.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.২০ শতাংশ করে দিয়েছে ৷ ২-৫ বছরের এফডি-তে ১৫ বেসিস পয়েন্টস বাড়িয়ে ৫.৪৫ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ ৫ থেকে ১০ বছরের এফডি-র ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে ৫.৫০ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কের সংশোধিত সুদের হার ১৫ ফেব্রুয়ারি ২০২২ থেকে লাগু করা হয়েছে ৷
advertisement
Post Office Time Deposit Account
একই ভাবে পোস্ট অফিসে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর ও ৫ বছর সময়ের টাইম ডিপোজিট করাতে পারবেন ৷ ব্যাঙ্কের এফডি-র মতো এখানেও গ্যারেন্টিড রিটার্ন পেয়ে যাবেন গ্রাহকরা ৷
1 বছর – 5.50 শতাংশ
advertisement
2 বছর – 5.50 শতাংশ
3 বছর – 5.50 শতাংশ
5 বছর – 6.70 শতাংশ
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post office vs SBI FD Rates: পোস্ট অফিস না SBI এফডি ? কোথায় ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন....
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement