advertisement

মাত্র ৩৯৯৯ টাকা দিয়ে বাড়ি নিয়ে আসতে পারবেন Honda Activa 125

Last Updated:

এই স্কুটারে কী কী ফিচার্স রয়েছে ?

#কলকাতা: Honda 2Wheelers India তাদের 125cc স্কুটার Activa 125-এর জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে ৷ সংস্থার তরফে দেওয়া এই অফারে অ্যাক্টিভাতে হাজার হাজার টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে ৷ ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ৷ তবে এই অফার কমপক্ষে ৩০,০০০ টাকার ডাউন পেমেন্ট করলে পাওয়া যেতে পারে ৷ এছাড়া এই অফার কেবল কিছু নির্দিষ্ট ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেনের ক্ষেত্রে প্রযোজা ৷
ক্যাশব্যাক ছাড়া সংস্থা 125cc স্কুটার ৩,৯৯৯ টাকার ডাউন পেমেন্ট ও ৫ লক্ষ টাকার বিমাতেও দিচ্ছে ৷ এই যোজনা সীমিত সময়ের জন্য রয়েছে ৷ Honda 2Wheelers India তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এই অফার ৩১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বৈধ ৷ এবং নির্দিষ্ট কয়েকটি ডিলারশিপে এই অফারের সুবিধা মিলবে ৷ এই অফার অ্যাক্টিভা 125 ছাড়া অ্যাক্টিভা ৬জি-র উপরেও ভ্যালিড ৷
advertisement
advertisement
এই স্কুটারে কী কী ফিচার্স রয়েছে ?
এই স্কুটারের বিশেষ ফিচার্সের জন্যেই এই মডেলটি বাজারে অত্যন্ত জনপ্রিয় ৷ স্কুটারে হন্ডা ইকো টেকনোলজি (HET), ACG সাইলেন্ট স্টার্ট সিস্টেম ও হোন্ডা এনহ্যান্সড স্মার্ট পাওয়ারের (eSP) মতো ফিচার্স রয়েছে ৷ এই মডেলে সাইলেন্ট স্মার্ট ফিচারও রয়েছে যার জেরে কোনও আওয়াজ ছাড়া স্কুটার স্টার্ট করা যাবে ৷
advertisement
এই মডেলের ইঞ্জিন কেমন ?
এটা অ্যাক্টিভার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল ৷ এখানে রয়েছে ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন ৷ 124 cc-র ক্ষমতার সিঙ্গল সিলিন্ডার যুক্ত এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ ড্রাইভিং আরও আরামদায়ক করে তোলার জন্য ইঞ্জিনে CVT ব্যবহার করা হয়েছে ৷ এতে স্কুটারের ইঞ্জিন 8 bhp পাওয়ার ও 10.3 Nm টার্ক জেনারেট করে থাকে ৷
advertisement
দেখে নিন দাম কত ...
হোন্ডা অ্যাক্টিভা 125 তিনটি ভেরিয়েন্টে-স্ট্যান্ডার্ড, অ্যালয় ও ডিলাক্সের সঙ্গে আসে ৷ এই স্কুটারের এন্ট্রি লেভেল ভেরিয়েন্টের দাম ৭০,৬২৯ টাকা (এক্স শো-রুম দিল্লি) ও ডিলাক্স ভেরিয়েন্টের দাম ৮৭,১৮৭ টাকা (এক্স শো-রুম দিল্লি)৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৩৯৯৯ টাকা দিয়ে বাড়ি নিয়ে আসতে পারবেন Honda Activa 125
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement