advertisement

Petrol Price Today: সাধারনের জন্য স্বস্তি! দেখে নিন আজকে কত হল পেট্রোল ও ডিজেলের দাম....

Last Updated:

এই ভাবে চেক করে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম-

#নয়াদিল্লি: মঙ্গলবারের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel price today) নতুন দাম জারি করে দিয়েছে আইওসিএল ৷ গত কয়েকদিনের মতো এদিনও অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷ IOCL এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এদিন দিল্লিতে পেট্রোলের দাম (Petrol Price) ৯৫.৪১ টাকা প্রতি লিটারে, ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা ৷
প্রতিদিন সকাল ৬টায় বদল করা হয় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel price today)
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ সকাল ৬টা থেকে নতুন দাম লাগু করা হয় ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
advertisement
advertisement
দেখে নিন বিভিন্ন শহরে এদিন পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel price today)
  • দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
  • গান্ধিনগর- পেট্রোল ৯৫.৩৫ টাকা, ডিজেল ৮৯.৩৩ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
advertisement
এই ভাবে চেক করে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price Today: সাধারনের জন্য স্বস্তি! দেখে নিন আজকে কত হল পেট্রোল ও ডিজেলের দাম....
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement