advertisement

আপনার আধার নম্বর থেকে কতগুলো সিম কার্ড নেওয়া হয়েছে, অনলাইনে এই ভাবে চেক করে নিন....

Last Updated:

কীভাবে চেক করবেন লিঙ্কড SIM?

Aadhaar Card In Bengali and Regional Language
Aadhaar Card In Bengali and Regional Language
#নয়াদিল্লি: অনেক সময় দেখা গিয়েছে আমাদের আধার নম্বরে অন্য ব্যক্তিরা সিম কার্ড ব্যবহার করছেন ৷ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিষয়ে আমরা কিছুই টের পায় না ৷ তবে এবার আপনি চাইলে সহজেই জানতে পারবেন আপনার আধার নম্বরের সঙ্গে কতগুলি সিম লিঙ্কড রয়েছে এবং যেগুলি আপনার নয় সেগুলি বন্ধও করে দিতে পারবেন ৷
আপনার আধার নম্বরে কতগুলো সিম অ্যাক্টিভেট রয়েছে সেটা জানার জন্য সরকার একটি নতুন পোর্টাল তৈরি করেছে ৷ DoT সম্প্রতি একটি পোর্টাল টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন (TAFCOP) লঞ্চ করেছে ৷ এই পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের আধার নম্বরের সঙ্গে যুক্ত সমস্ত ফোন নম্বর যাচাই করতে পারবেন ৷
advertisement
advertisement
TAFCOP ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার আধার নম্বর থেকে এখনও পর্যন্ত কতগুলো সিম জারি করা হয়েছে ৷ আপনার অচেনা কোনও ফোন নম্বর লিঙ্কড থাকলে সেই বিষয়ে অভিযোগও জানাতে পারবেন ৷ এছাড়া পুরনো ও যে নম্বর ব্যবহার করেন না সেগুলি আধার থেকে আলাদা করতে পারবেন ৷
advertisement
কীভাবে চেক করবেন লিঙ্কড SIM?
১. আপনার আধার লিঙ্কড মোবাইল সিমের বিষয়ে জানার জন্য আপনাকে সবার প্রথমে https://tafcop.dgtelecom.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
২. এখানে আপনার ফোন নম্বর দিতে হবে
৩. এরপর আপনাকে ‘Request OTP’ বটনে ক্লিক করতে হবে
advertisement
৪. ফোন নম্বরে আসা ওটিপি দিতে হবে
৫. এবার আধার নম্বরের সঙ্গে লিঙ্কড সমস্ত নম্বর ওয়েবসাইটে দেখা যাবে
৬. এখানে ব্যবহারকারীরা সেই সমস্ত নম্বর রিপোর্ট ও ব্লক করতে পারবেন যেগুলি আর ব্যবহার হয় না বা দরকার নেই
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার আধার নম্বর থেকে কতগুলো সিম কার্ড নেওয়া হয়েছে, অনলাইনে এই ভাবে চেক করে নিন....
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement