advertisement

Petrol Diesel Prices Today : পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, কীভাবে চেক করবেন লেটেস্ট রেট

Last Updated:

Petrol Diesel Prices Today : নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷

#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি সোমবারের জন্য পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ অন্যান্য দিনের মতো এদিনও জ্বালানির দামে কোনও বদল করা হয়নি ৷ এর মধ্যে ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১২০ ডলারের আশপাশে রয়েছে ৷ বিশেষজ্ঞদের অনুমান আর্থিক পরিস্থিতিতে কোনও বদল না হলে অশোধিত তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে ৷ ক্রুডের দাম বাড়তে থাকলে দেশের বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
এদিন দিল্লিতে পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা, মুম্বইয়ে ১০৯.২৭ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি করা হচ্ছে ৷ মার্কেট বিশেষজ্ঞরা, বিশ্ব বাজারে বাড়তে থাকা অশোধিত তেলের দাম এবং দেশের বাজারে মুদ্রাস্ফীতির জেরে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সরকারকে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.২৭ টাকা, ডিজেল ৯৫.৮৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
  • advertisement
    অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম
    • নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা
    • লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
    • পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
    • পোর্টব্লেয়ার - পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
    • দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
      advertisement
      এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
      Click here to add News18 as your preferred news source on Google.
      ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
      view comments
      বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
      Petrol Diesel Prices Today : পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, কীভাবে চেক করবেন লেটেস্ট রেট
      Next Article
      advertisement
      দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
      দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
      • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

      • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

      • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

      VIEW MORE
      advertisement
      ফরচুন কুকি
      ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
      fortune cookie
      advertisement