TMC Candidate List West Bengal Election 2026: থাকতে পারে একাধিক বড় চমক, রাজ্যের ২৯১টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করছেন মমতা!
- Published by:Debamoy Ghosh
Last Updated:
তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক নতুন মুখ, বড় নাম৷ ২৯১টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের৷
বাম, বিজেপি-র পর মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস৷ তবে বাম, বিজেপি-র মতো আংশিক নয়, ২৯১টি আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মা-মাটি-মানুষকে সম্মান জানিয়ে আজকে ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছি৷ বিজেপি দলকে বলব এত ভয় পাচ্ছেন কেন৷ এজেন্সিকে দিয়ে কলকাঠি না নেড়ে, বাইরে থেকে লক্ষ লক্ষ লোক না নিয়ে এসে, এখানে গ্যাসের সঙ্কট না বাড়িয়ে, স্কুলের সঙ্কট না বাড়িয়ে লড়তে আসুন না৷’
নির্বাচন কমিশনকেও নিশানা করে মমতা বলেন, ‘বিজেপির কথায় মেঘের আড়াল থেকে না খেলে সরাসরি প্রচারেই নামুন৷ বিধি যখন সব ভেঙেছেন, মিছিলও শুরু করুন৷ তার পরেও হাসি মুখে বলছি যা খুশি করুন৷ বিজেপি আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে৷ এসআইআর, আধারের নামে মানুষকে লাইনে দাঁড় করানো৷ নিজেরা এই ভোটে বেলাইন হয়ে যাবেন৷ এই নির্বাচন বাংলার অস্তিত্বের লড়াই৷ বাংলা এই লড়াইয়ে জিতবে, মা-মাটি-মানুষ জিতবে৷’
advertisement
advertisement
সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী তালিকায় এবার একাধিক বড় চমক থাকতে পারে৷ তৃণমূলের বহু পরিচিত নেতার পাশাপাশি ক্রীড়া, বিনোদন সহ বিভিন্ন জগৎ থেকে তারকা এবং বিশিষ্টজনদেরও টিকিট দিতে চলেছে তৃণমূল৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2026 3:38 PM IST









