advertisement

Mamata Banerjee: 'বাংলার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা', তৃণমূলের প্রার্থী ঘোষণার আগে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Last Updated:

তৃণমূলের প্রাথী ঘোষণার আগে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলে, ''বাংলার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা!''

Mamata Banerjee
Mamata Banerjee
কলকাতা: ছাব্বিশের চ্যালেঞ্জে ব্যাটলগ্রাউন্ড বাংলা। ভোটের নির্ঘন্টের পরই তৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণার আগে বিজেপি-কে কটাক্ষ করে তৃণমূল নেত্রীর বক্তব্য, ‘মেঘের আড়াল থেকে যিনি খেলছেন তাকে বলব, মেঘের আড়াল থেকে না লড়ে, প্রার্থী হন বিজেপির। বাংলার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা।”
‘২০২৬ এ ২২৬ এর বেশি আসন পেয়ে জিতব’, এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগেই জানিয়ে দিলেন মমতা৷ তিনি বলেন, ‘‘চিরকাল এই ঘর থেকে তালিকা ঘোষণা করি। সেই পরম্পরা বজায় রেখেছি৷ বাংলার মানুষকে হৃদয়ের অন্তস্থল থেকে প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি৷ বেলাইন হয়ে যাবেন এই ভোটে। এই লড়াইয়ে বাংলা জিতবে। বাংলার মানুষ জিতবে। সব পাওয়ারকে কেড়ে রেখেছেন। কিন্তু ম্যান পাওয়ারকে নয়।’’
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হাসি মুখে বলছি। আপনাদের অনেক পরিকল্পনা আছে। জেনে রাখুন সব অফিসার আমাদের। বিজেপির সম্ভাবনা নেই। আগের চেয়ে আসন তলানিতে নামবে। কমিশন ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। এখনও নোটিফিকেশন হল না। সব আধিকারিকদের বদল করলেন। বিজেপির কথায় মেঘের আড়াল থেকে না খেলে সরাসরি খেলুন। সরাসরি প্রচারে নামুন। আমি বিজেপিকে ভদ্রভাবে বলব, এত ভয় পাচ্ছেন কেন? আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। এজেন্সিকে দিয়ে কলকাঠি না নাড়িয়ে, এখানে গ্যসে, পেট্রোল, স্কুলের সঙ্কট না করে, বাইরে থেকে লোক না এনে, সৌজন্যমূলক লড়াই হোক।”
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর তোপ, ”টুঁটি টিপে ধরবেন বিজেপির। চন্দ্র-সূর্য-গ্রহ-তারাও ক্ষমা করবে না এদের। আমরা আরও বেশি আসনে জিতব। ‘বয়কট টু বিজেপি’। আমার আবেদন, ‘ভোট ফর তৃণমূল’, ‘ভোট ফর বাংলা।’’’ মমতা আরও বলেন, ‘‘মেঘের আড়াল থেকে খেলবেন না। শুধু প্রার্থী হওয়া ওঁর বাকি আছে।’’ ফের কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'বাংলার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা', তৃণমূলের প্রার্থী ঘোষণার আগে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement