advertisement

Monthly Income Scheme: প্রতি মাসে ২৫০০ টাকা পাওয়ার জন্য দেখে নিন একবারে কত টাকা জমা করতে হবে?

Last Updated:

MIS Scheme: এই স্কিমের ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে ?

#নয়াদিল্লি: সাধারনত সকলেই এমনই জায়গায় ইনভেস্ট করতে চাই যেখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি ভাল রিটার্নও দিয়ে থাকে ৷ আপনিও কী এরকম বিকল্প খুঁজছেন ? তাহলে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস-এ ইনভেস্ট করতে পারেন ৷ এখানে যেমন কোনও রিস্ক নেই তেমনই ভাল রিটার্নও পাওয়া যায় ৷
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম একটি মান্থলি স্কিম ৷ এই স্কিমের মাধ্যমে আপনার পুরো টাকা গ্যারেন্টি সহ পেয়ে যাবেন ৷ সঙ্গে মিলবে সুদের টাকাও ৷
advertisement
প্রতি মাসে মিলবে টাকা -
পোস্ট অফিসের প্রত্যেক স্কিমে ৬.৬ শতাংশ বার্ষিক সুদ পাওয়া যায় ৷ এর ম্যাচিউরিটি পিরিয়ড ৫ বছরের হয় ৷ অর্থাৎ ৫ বছর ধরে গ্যারেন্টিড মান্থলি ইনকাম হতে থাকবে ৷ এককালীন ৪.৫ লক্ষ টাকা রাখলে ৫ বছর ধরে প্রতি বছর পেয়ে যাবেন ২৯৭০০ টাকা ৷ প্রতি মাসে হিসেবে পেয়ে যাবেন ২৪৭৫ টাকা ৷
advertisement
মাত্র ১০০০ টাকায় খুলতে পারবেন অ্যাকাউন্ট
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে কেবল ১০০০ টাকায় অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ১৮ বছর বা তার বেশি বয়সের যে কোনও ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ একজন ব্যক্তি এক সঙ্গে সর্বাধিক ৩জনের সঙ্গে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
advertisement
এই স্কিমের ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে ?
এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম রয়েছে ৷ এক বছরের আগে আপনার জমানো টাকা তুলতে পারবেন না ৷ ম্যাচিউরিটি পিরিয়ডের আগে অর্থাৎ ৩ থেকে ৫ বছরের মধ্যে টাকা তুলে নিলে আপনার মোট টাকা থেকে ১ শতাংশ টাকা কেটে ফেরত দেওয়া হবে ৷ ম্যাচিউরিটি পিরিয়ডের পরে টাকা তুললে সমস্ত সুবিধা মিলবে এই স্কিমের ৷ করোনাকালে যে আর্থিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তার জেরে পোস্ট অফিসের মান্থলি স্কিমে ইনভেস্ট করার প্রবণতা বেড়েছে সাধারনের মধ্যে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Monthly Income Scheme: প্রতি মাসে ২৫০০ টাকা পাওয়ার জন্য দেখে নিন একবারে কত টাকা জমা করতে হবে?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement