advertisement

Russia-Ukraine Crisis : যুদ্ধের জেরে ৬০ হাজার টাকা পেরিয়ে যেতে পারে সোনার দাম

Last Updated:

Russia-Ukraine Crisis: এমসিএক্সে ৫১,৭৫০ টাকা হয়ে গিয়েছে সোনার দাম-

#নয়াদিল্লি: আশঙ্কাই সত্যি হল। ইউক্রেনে আক্রমণ করল পুতিনের রাশিয়া(Russia-Ukraine Crisis)। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হতেই আন্তর্জাতিক বাজারের পাশাপাশি তার প্রভাব পড়তে শুরু করেছে দেশের সরাফা বাজারেও ৷ আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, বাড়তে থাকা অপরিশোধিত তেলের দাম ও জিও পলিটিক্যাল চাপানউতোরের জেরে দেশের বাজারে সোনার দাম হু হু করে বেড়ে চলেছে ৷
কেডিয়া অ্যাডভাইজারির প্রধান অজয় কেডিয়া (Ajay Kedia) জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷ ফলে সুরক্ষিত ইনভেস্টমেন্ট হিসেবে সোনার দিকেই তাঁরা এবার বেশি ঝুঁকতে চলেছে ৷ এর জেরে দেশের বাজারে ১০ গ্রাম সোনার দাম ৫৮০০০ টাকা পেরিয়ে যেতে পারে ৷ পরিস্থিতি আরও খারাপ হলে সোনালি ধাতুর দাম ৬০,০০০ টাকা পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
আগামী মাসে ৫৩,৫০০ টাকা হয়ে যেতে পারে সোনার দাম-
অজয় কেডিয়া জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারনে বিশ্বজুড়ে শেয়ার বাজারে বিপুল ওঠা-নামা লেগে রয়েছে ৷ দেশের বাজারে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৩,৫০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
এমসিএক্সে ৫১,৭৫০ টাকা হয়ে গিয়েছে সোনার দাম-
এমসিএক্সে সোনার দাম ২.১৫ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৫১৭৫০ টাকা হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার সোনার দাম প্রায় ১৩০০ টাকা বেড়ে গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৯৫০ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Russia-Ukraine Crisis : যুদ্ধের জেরে ৬০ হাজার টাকা পেরিয়ে যেতে পারে সোনার দাম
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement