advertisement

Petrol Diesel Prices : পেট্রোল ও ডিজেলের লেটেস্ট রেট জারি, চেক করে নিন আজকের নতুন দাম

Last Updated:

Petrol Diesel Prices : বর্তমানে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১১৫ ডলারের বেশি দামে ট্রেড করছে ৷

#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি শনিবারের জন্য পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করে দিয়েছে ৷ অশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়া সত্ত্বেও এদিনও দেশের বাজারে অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম ৷ দিল্লিতে এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ৯৬.৭২ টাকা, মুম্বইয়ে ১০৯.২৭ টাকা ৷ বর্তমানে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১১৫ ডলারের বেশি দামে ট্রেড করছে ৷
অন্যদিকে, রাশিয়া থেকে সস্তায় ক্রুড অয়েল পাচ্ছে ভারত এই খবরের জেরে আগামী দিনে তেলের দাম আরও সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে আপাতত তেলের দামে কোনও বদল করা হয়নি ৷ মার্কেট বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারে দামি ক্রুড অয়েল এবং দেশে মুদ্রাস্ফীতির জেরে পেট্রোল ও ডিজেলের দাম কমানো ও বাড়ানো নিয়ে মুশকিল পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে সরকারকে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.২৭ টাকা, ডিজেল ৯৫.৮৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
অন্যান্য শহরে জ্বালানির নতুন দাম-
  • নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
  • পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : পেট্রোল ও ডিজেলের লেটেস্ট রেট জারি, চেক করে নিন আজকের নতুন দাম
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement